রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদাগাস্কারে সেনা অভ্যুত্থানের পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৫   ১০:৩৫ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া মাদাগাস্কারের নেতা কর্নেল মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। সোমবার দেশটির ব্যবসায়ী ও পরামর্শক হেরিনসালামা রাজাওনারিভেলোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন তিনি।

সেনা কর্মকর্তা র‌্যান্দ্রিয়ানিরিনা গত শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর কয়েক দিন আগে দেশজুড়ে শুরু হওয়া জেন-জি নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষ নেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। পরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ফ্রান্সের সামরিক বাহিনীর উড়োজাহাজে করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

রাজাওনারিভেলোকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মাইকেল র‌্যান্ড্রিয়ানিরিনা বলেন, তার অভিজ্ঞতা এবং আমাদের সঙ্গে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

এদিকে, গত সপ্তাহের শেষের দিকে দেশত্যাগের পর সংসদ সদস্যদের ভোটে অভিশংসিত হওয়া মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন।

নির্বাসনে থেকেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। যদিও মাদাগাস্কারের সেনাবাহিনীর ভেতরে বিভক্তি এবং ক্ষমতা দখলের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির উচ্চ সাংবিধানিক আদালত নতুন প্রশাসনকে অনুমোদন দিয়েছে।

মাদাগাস্কারের সেনাবাহিনীর অভিজাত শাখা ক্যাপসাটে কর্মরত ছিলেন র‌্যান্দ্রিয়ানিরিনা। সেনাবাহিনীর এই শাখাই ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সদ্য-পদচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে ক্ষমতায় এনেছিল।

ক্ষমতা দখলের পর তিনি দক্ষিণ আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রের সংসদ, নির্বাচন কমিশন, সিনেট, উচ্চ আদালত ও সংবিধান পরিষদসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। যদিও স্থগিত ঘোষণা করা সংবিধান পরিষদই তার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের বৈধতা দিয়েছিল। 

• র‌্যান্দ্রিয়ানিরিনা বলেছেন, বেসামরিক সরকারে ফেরার জন্য নির্বাচন আয়োজনে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। গত কয়েক বছর ধরে দেশটির প্রেসিডেন্ট রাজোয়েলিনার কড়া সমালোচনা করে আসছিলেন র‌্যান্দ্রিয়ানিরিনা।

২০২৩ সালের ২৭ নভেম্বর সেনাবাহিনীতে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর সেদিনই তার বিরুদ্ধে মামলা, আদালতে হাজিরা ও কারাদণ্ডের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে স্থগিত সাজার পর মুক্তি পান এবং পুনরায় ক্যাপসাটে যোগ দেন তিনি।

গত ১১ অক্টোবর রাজোয়েলিনার বিরুদ্ধে জেন-জি আন্দোলন দ্রুতগতিতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সেই সময় র‌্যান্দ্রিয়ানিরিনা এক ভিডিও বার্তায় মাদাগাস্কারের নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর আদেশ অমান্য করার নির্দেশ দেন তিনি। তার এই আহ্বানের পর ক্যাপসাটের কিছু সৈন্য সরাসরি বিক্ষোভে যোগ দেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।