রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ফ্লাইটের জন্য চার্জ মওকুফের নির্দেশ সরকারের

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৫   ০৪:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারনে পুনঃরায় শিডিউল ঠিক করার ফলে তিনদিন অতিরিক্ত ও বিশেষ ফ্লাইটের সব চার্জ মওকুফ করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে একটি নির্দেশনা দিয়েছে। আজ  সোমবার ২০ অক্টোবর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ শাকিলা পারভীনের স্বাক্ষরিত এক চিঠিতে এই ছাড় বাস্তবায়নে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্সে গত ১৮ অক্টোবর অগ্নিকাণ্ডের ঘটনায়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের শিডিউল বিপর্যয় দেখা দেয়। মন্ত্রণালয় আরো জানায়, উদ্ভূত পরিস্থিতিতে, বেশ কয়েকটি বিমান সংস্থা অতিরিক্ত ও বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়। সেই অনুযায়ী, সরকার ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর (মধ্যরাত পর্যন্ত) পরিচালিত এই ফ্লাইটগুলোর জন্য প্রযোজ্য সমস্ত চার্জ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার দুপুর ২টা ১৫মিনিটের দিকে আগুন লাগার ফলে বিমানবন্দরের আমদানি পণ্য সংরক্ষণের অংশে ব্যাপক ক্ষতি হয়।বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘন্টা ধরে কাজ করে। সন্ধ্যা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। যদিও বেশিরভাগ সংরক্ষিত পণ্য ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।