রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা জটিলতায় ২৪ কোটি টাকার টুর্নামেন্ট খেলতে পারছেন না সিদ্দিক

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৫   ০৩:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আগামী বৃহস্পতিবার ২৩ অক্টোবর থেকে ফিলিপাইনে শুরু হবে আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। ভিসা জটিলতার জন্য বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান এতে অংশগ্রহণ করতে পারছেন না। সিদ্দিকুর রহমান এই মুহূর্তে মালয়েশিয়ান ওপেন খেলছেন। সেখান থেকে তিনি বলেন, ‘ফিলিপাইনে দুই বিলিয়ন ডলারের টুর্নামেন্ট হবে। এত বড় মাপের টুর্নামেন্ট খেলতে পারলে ভালো হতো। ভিসা না পাওয়ায় ওই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে।’

ভিসা না পেয়ে আরও অনেকবারই টুর্নামেন্ট খেলতে পারেননি সিদ্দিক। তার কাছে এটা নতুন কিছু নয়। তবে এবার ফিলিপাইনের বিষয়টি একটু ভিন্ন, ‘আমি ব্যক্তিগতভাবে এবং ফেডারেশন উভয় পক্ষ থেকে ঢাকার ফিলিপাইন দূতাবাসে যোগাযোগ করেছি। তাদের অনুরোধ করা হয়েছিল ১২-১৩ অক্টোবর যেন আমার অ্যাপয়নমেন্ট ডেট দেয়। অন্য টুর্নামেন্ট খেলে ওই দুই দিন আমি দেশে থেকে ভিসা নিতে পারব। তারা ডেট দিয়েছিল ৮ অক্টোবর এবং সেটা পরিবর্তনযোগ্য নয়। ঐ সময় আমি ম্যাকও ছিলাম ফলে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি।’

ফিলিপাইনে আন্তর্জাতিক টুর্নামেন্টে না খেলতে পারায় আগামী সপ্তাহে মিশর যাচ্ছেন বাংলাদেশের গলফের এই কিংবদন্তি। যুক্তরাজ্য ও আমেরিকার ভিসা থাকায় মিশরে আলাদা ভিসার প্রয়োজন নেই। ফলে এখানে জটিলতার মধ্যে পড়তে হয়নি। আবার অনেক সময় খেলার কারণে এক দিনের মধ্যেও ভিসা পাওয়ার ঘটনা রয়েছে সিদ্দিকের,‘তিক্ত অভিজ্ঞতার পাশাপাশি মধুর অভিজ্ঞতাও রয়েছে। আমেরিকান দূতাবাস একবার আমাকে এক দিনের মধ্যে ভিসা দিয়েছিল।’

গলফার সিদ্দিক চলতি বছর ডিসেম্বর পর্যন্ত অনেক ব্যস্ত থাকবেন। ইতোমধ্যে ম্যাকাও, হংকং ঘুরে মালয়েশিয়ায় খেলছেন। সামনে যাবেন মিশর। এরপরের সফরগুলোও নির্ধারিত। সফরে ব্যয় ও প্রাপ্তি নিয়ে বলেন, ‘এক সময় অনেক টুর্নামেন্ট জিতে অনেক আয় করেছি। এখন ব্যয় হচ্ছে বেশি, আয় তুলনামূলক কম হলেও গলফ আমার প্যাশন। ফলে খরচ হলেও খেলাতেই আমার আনন্দ।’ 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।