রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান অবস্থা মেনে নিয়ে ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৫   ০২:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করে ইউক্রেনকে বর্তমান যুদ্ধরেখা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো যুদ্ধ থামানো, আলোচনায় যাওয়া যাবে পরে। একইসঙ্গে বর্তমান যুদ্ধরেখাকেই ভবিষ্যৎ শান্তি আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করতে ইউক্রেনকে পরামর্শ দিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। রোববার  (১৯ অক্টোবর)ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার “সৌহার্দ্যপূর্ণ” বৈঠক হয়েছে।

তবে তিনি জেলেনস্কিকে ডনবাস অঞ্চল সম্পূর্ণভাবে রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে যে খবর বের হয়েছে সেটি অস্বীকার করেন। ট্রাম্প বলেন, “না, আমরা সেটা নিয়ে কথা বলিনি”। তিনি আরও বলেন, “তাদের (ইউক্রেনের) উচিত যুদ্ধরেখার যেখানে এখন তারা আছে, সেখানেই থেমে যাওয়া।” ট্রাম্পের ভাষায়, “ডনবাস অঞ্চলের প্রায় ৭৮ শতাংশ এলাকা ইতোমধ্যেই রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেন চাইলে পরে কোনো সময় এ বিষয়ে আলোচনায় যেতে পারে, কিন্তু এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যুদ্ধ থামানো।” ডনবাস অঞ্চলের মধ্যে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল অন্তর্ভুক্ত এবং ২০১৪ সাল থেকেই এই অঞ্চল সংঘাতের কেন্দ্রবিন্দু। সেই সময় রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ক্রিমিয়া দখলের পর নিজেদের স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করে। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তথাকথিত “বিশেষ সামরিক অভিযান” শুরু করার পর থেকে ওই এলাকার বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।