রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩ হাজার টাকার জন্য কলেজছাত্রকে হত্যা

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৫   ০১:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জিহাদ (২০) নামে এক কলেজছাত্র হত্যা করা হয়েছেন। এ ঘটনার পর স্থানীয় জনতা চারজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া শফিউদ্দিন রোডে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের ছাত্র এবং বর্তমানে পরিবারসহ টঙ্গীর দেওর আদর্শপাড়ায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে সেমিস্টার ফি পরিশোধের জন্য জিহাদ বাসা থেকে ৩ হাজার টাকা নিয়ে বের হন। পথে আউচপাড়া শফিউদ্দিন সরকার একাডেমি রোড এলাকায় চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় জিহাদ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এক পর্যায়ে জিহাদ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় জনতা রাত দেড়টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে জড়িত থাকার অভিযোগে চার ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক ব্যক্তিরা হলেন—টঙ্গীর এরশাদনগর এলাকার ফজল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২০), হারুনের ছেলে স্বাধীন (২০), নাসিরের ছেলে আল-আমিন (২৪) ও এক অজ্ঞাতনামা যুবক। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেননি। তবে থানার ডিউটি অফিসার এএস আই জহিরুল ইসলাম বলেন, নিহত কলেজছাত্র জিহাদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।