রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-হল্যান্ডের দাপট, নাটকীয় জয় বার্সার

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৫   ১২:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফুটবল বিশ্বে শনিবারের রাতটা ছিল তারকাদের আলো ছড়ানোর। ইউরোপ থেকে আমেরিকা সবখানেই শিরোনামে ছিলেন সময়ের সেরা খেলোয়াড়েরা। লিওনেল মেসি হ্যাটট্রিক করে জিতে নিয়েছেন এমএলএস গোল্ডেন বুট। আর্লিং হল্যান্ডের জোড়া গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে শেষ মুহূর্তের নাটকীয় গোলে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সোলোনা।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুমের শেষ দিনে নিজের জাত চিনিয়েছেন লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে এক অ্যাসিস্ট সহ করেছেন হ্যাটট্রিক। আর্জেন্টাইন তারকার এমন দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামি ম্যাচটি জিতেছে ৫-২ গোলের বড় ব্যবধানে। প্রথমার্ধে ন্যাশভিল ২-১ গোলে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে মেসির জাদুতে পেরে উঠেনি তারা। এই হ্যাটট্রিকের মাধ্যমে ২৮ ম্যাচে ২৯ গোল করে ২০২৩ সালের পর প্রথমবারের মতো এমএলএস গোল্ডেন বুট নিজের করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একবার আর্লিং হল্যান্ডের গোলমেশিন কাণ্ড দেখল ফুটবল বিশ্ব। এভারটনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে (৫৮’ ও ৬৩’) জোড়া গোল করে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলের জয় এনে দেন তিনি। এই জয়ে সিটি সাময়িকভাবে লিগের শীর্ষে উঠে এলেও, পরে ফুলহামকে হারিয়ে আর্সেনাল শীর্ষস্থান পুনরুদ্ধার করে।

লা লিগায় ইনজুরিতে জর্জরিত বার্সেলোনা প্রায় পয়েন্ট হারাতে বসেছিল জিরোনার বিপক্ষে। রবার্ট লেভান্ডোভস্কি, রাফিনিয়া, টের স্টেগেনসহ একঝাঁক তারকাকে ছাড়া খেলতে নামা বার্সাকে ১৩ মিনিটে এগিয়ে দেন পেদ্রি। তবে পরে গোল হজম করে সমতায় ফেরে ম্যাচ। ম্যাচটি যখন ১-১ ব্যবধানে ড্রয়ের দিকে যাচ্ছিল, তখনই ৯০তম মিনিটে বদলি হিসেবে বার্সাকে ২-১ গোলের নাটকীয় জয় এনে দেন রোনাল্ড আরাউহো। এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালানরা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।