রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের

প্রকাশিত - ১৯ অক্টোবর, ২০২৫   ১১:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বেইজিংয়ের ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই হামলায় চীনের ব্যাংকিং ও টেলিযোগাযোগ খাত মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারতো বলে জানিয়েছে দেশটি। সাম্প্রতিক বছরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলির সাথে সম্পর্কের অবনতি হওয়ায় বেইজিং গুপ্তচরবৃত্তির সতর্কতা বাড়িয়েছে।

রোববার চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্টের জাতীয় নিরাপত্তা সংস্থা (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ন্যাশনাল টাইম সার্ভিস সেন্টার হ্যাক করার চেষ্টা করে। এ নিয়ে তাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়।

মন্ত্রণালয়ের অভিযোগ, এনএসএ একটি অনির্দিষ্ট বিদেশি মোবাইল ফোন ব্র্যান্ডের মেসেজিং পরিষেবার দুর্বলতাগুলিকে কাজে লাগিয়ে টাইম সেন্টারের কর্মীদের লগইন তথ্য চুরি করেছে। এই হামলার ফলে বিদ্যুৎ গ্রিড, পরিবহন, এমনকি মহাকাশ উৎক্ষেপণও বিপন্ন হতে পারতো। এই কেন্দ্রটি সারাদেশের ঘড়ির সময় সমন্বয় করে, যেটি কম্পিউটার সার্ভার থেকে শুরু করে ট্রেন স্টেশন এবং পাওয়ার গ্রিডসহ সবখানে বিস্তৃত।

এদিকে হামলার শুরু থেকে যুক্তরাষ্ট্রের সকল পদক্ষেপ ভণ্ডুল করেছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। একইসাথে নিজেদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা উন্নত করার পাশাপাশি সম্ভাব্য সকল হুমকি দূর করেছে দেশটি। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র বারবার আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে সাইবার জগতে নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে। 

এদিকে বহিরাগত এসব আক্রমণ সম্পর্কে সতর্ক থাকতে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে চীনা কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে, চীন সমর্থিত হ্যাকাররা বিশ্বব্যাপী নানা ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করে গুরুত্বপূর্ণ বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি করছে। 

তাছাড়া যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলার পেছনে চীনা হ্যাকারের পৃষ্ঠপোষকতা ছিলো বলে গত বছর জানিয়েছিলো যুক্তরাষ্ট্র। যদিও বেইজিং সেই সময় অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলো।রোববারের বিবৃতিতে চীনা নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রই যে আসল ‘হ্যাকার সাম্রাজ্য’ এবং বৈশ্বিক সাইবার জগতের সবচেয়ে বড় অস্থিরতার উৎস, তার অকাট্য প্রমাণ রয়েছে আমাদের কাছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।