রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মা হলেন পরিণীতি চোপড়া

প্রকাশিত - ১৯ অক্টোবর, ২০২৫   ০৮:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউড তারকা পরিণীতি চোপড়া ও তাঁর স্বামী রাজনীতিক রাঘব চাড্ডার ঘরে এল নতুন অতিথি। শনিবার রাতে দিল্লির এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। মা ও নবজাতক—দুজনই সুস্থ আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসবের পর সারা রাত স্ত্রীর পাশে ছিলেন রাঘব চাড্ডা। খবরটি নিশ্চিত হওয়ার পর থেকেই বলিউড ও রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে শুভেচ্ছার বন্যা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে পরিণীতি ও রাঘব দুজনই খবরটি জানিয়েছেন।

কয়েক সপ্তাহ ধরেই অভিনেত্রীর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সুখবরের জন্য। কয়েক দিন আগে তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শনিবার রাতে তিনি সন্তান জন্ম দেন। পরিণীতি মূলত মুম্বাইয়ের বাসিন্দা। তবে রাঘব চাড্ডার সংসদীয় ও রাজনৈতিক কাজের কেন্দ্র দিল্লি হওয়ায় বিয়ের পর থেকেই দুজনের মধ্যে চলছিল মুম্বাই-দিল্লি আসা–যাওয়া। সন্তানসম্ভবা হওয়ার পর পরিবারের পরামর্শে অভিনেত্রী স্থায়ীভাবে দিল্লিতেই চলে যান।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে ঘটা করে বিয়ে করেন বলিউড তারকা পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। বিয়ের পর থেকেই পরিণীতি পর্দা থেকে খানিকটা দূরে ছিলেন, মনোযোগ দিয়েছিলেন সংসার ও ভবিষ্যৎ পরিকল্পনায়।

‘ইশকজাদে’, ‘হাসি তো ফাঁসি’, ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’-এর মতো ছবির অভিনেত্রী পরিণীতির ঘরে নতুন অতিথির আগমন এখন শুধু পরিবার নয়, পুরো বলিউডকেই উচ্ছ্বসিত করেছে। আয়ুষ্মান খুরানা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি স্যাননসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন শুভেচ্ছাবার্তা। পরিণীতি ও রাঘব তাঁদের পুত্রের নাম এখনো ঘোষণা করেননি। তবে বলিউডের নতুন এই ‘বেবি চাড্ডা’কে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস ও অপেক্ষা।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।