রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৫০ কোটি রুপির বাড়িতে উঠছেন রণবীর-আলিয়া

প্রকাশিত - ১৮ অক্টোবর, ২০২৫   ১২:০৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ক’দিন আগেও যে বাড়ি ছিল পুরোনো স্থাপত্য, তা হয়ে উঠেছে অতি আধুনিক। ‘কাপুর ম্যানশন’-এর নতুন এই বাড়ির নাম ‘কৃষ্ণ রাজ’। রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের নাম থেকে ‘কৃষ্ণ রাজ’ নামকরণ। ছয়তলা এই বাড়ির নকশা তৈরি করেছেন নামি স্থপতিরা।

বাড়িতে রয়েছে বিশাল বারান্দা, ব্যক্তিগত জিম, ইনফিনিটি পুল, শিশুর খেলার জায়গা, এমনকি একটি ছোট থিয়েটার। বাড়ির ভেতরে কাঠ ও মার্বেলের সংমিশ্রণে তৈরি করা হয়েছে আধুনিক তবে ঐতিহ্যবাহী সাজসজ্জা। এমনই এক বিশাল নতুন বাড়ির মালিক হতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর, মুম্বাইয়ের সেলেব পাড়ায় রণবীর-আলিয়ার স্বপ্নের বাংলো এখন সম্পূর্ণ তৈরি। বান্দ্রায় উত্তরাধিকার সূত্রে পৈতৃক ভিটা পেয়েছিলেন তারকা দম্পতি ঋষি কাপুর ও নীতু কাপুর। সেখানেই গত দেড় বছরে সুদৃশ্য বিশালাকার বাংলো বানালেন রণবীর কাপুর ও আলিয়া ভাট; যার দাম ২৫০ কোটি রুপির বেশি!

মাসখানেক আগে জানা গিয়েছিল, খুব শিগগিরই শুভক্ষণ দেখে তারা সেই বাড়িতে উঠবেন। এবার বিবৃতি দিয়ে রণবীর-আলিয়া জানালেন, দীপাবলিতে নতুন বাড়িতে পা রাখতে চলেছেন তারা।

বিবৃতিতে রণবীর-আলিয়া বলেছেন, ‘এই দীপাবলিতে শুরু হবে এক নতুন অধ্যায়। এই শুভক্ষণে আমরা যখন গৃহপ্রবেশ অনুষ্ঠান করছি, তখন আপনাদের সমর্থন কাম্য। আশা করছি, এই অনুষ্ঠানে আমাদের পরিবার-পরিজন এবং প্রতিবেশীদের গোপনীয়তার কথা মাথায় রাখবেন। এই উৎসবে আপনাদের পরিবারের প্রতি আমাদের ভালোবাসা। শুভ দীপাবলি।’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।