রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিলীপ কুমার থেকে এ আর রহমান হলেন যেভাবে

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ০৬:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অস্কারজয়ী সুরকার এ আর রহমান বরাবরই নিজের আধ্যাত্মিক দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। কিন্তু খুব কম মানুষই জানেন, আজ যে নামে তাকে সারা বিশ্ব চেনে, সেই নামটি দিয়েছিলেন এক হিন্দু জ্যোতিষী; আর তার আদি নাম ছিলো ‘দিলীপ কুমার’। শোনা যায়, হিন্দু পরিবারেই জন্ম নিয়েছিলেন এ আর রহমান। জন্মসূত্রেই তার নাম রাখা হয় ‘দিলীপ কুমার’। বিভিন্ন সাক্ষাৎকারে এটি শিল্পী নিজেই জানিয়েছেন, তার জীবনীতেও পাওয়া গেছে এমন তথ্য। রহমান জানিয়েছেন, তার পিতার মৃত্যুর পর এবং একটি সুফি আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রভাবে তিনি ও তার পরিবার ১৯৮০-এর দশকের শেষ দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। রহমান যখন তার পুরো পরিবারের সঙ্গে ধর্মান্তরিত হন, তখনই নাম পরিবর্তন করে রাখেন এ আর রহমান। আর এই নামটি রেখেছিলেন একজন হিন্দু জ্যোতিষী।

এক সাক্ষাৎকারে রহমান বলেছিলেন, “সত্যি কথা বলতে কী, নিজের নামটা কখনোই আমার ভালো লাগত না। মহান অভিনেতা দিলীপ কুমারের প্রতি পরম শ্রদ্ধা রেখেও বলছি, আমার নামটা যেন আমার নিজের সঙ্গে মানাত না।” রহমান জানান, একদিন তার মা ছোট বোনের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য তাকে নিয়ে যান এক জ্যোতিষীর কাছে। সেই সাক্ষাৎই বদলে দেয় রহমানের জীবন। রহমানের ভাষায়, “আমরা তখন সুফিবাদের পথে হাঁটতে শুরু করেছি। সেই সময় আমি নাম পাল্টানোর কথাও ভাবছিলাম। জ্যোতিষী আমাকে দেখে বললেন, ‘এই ছেলেটা খুব ইন্টারেস্টিং।’ এরপরই তিনি দুটি নাম প্রস্তাব করেন— ‘আবদুল রহমান’ আর ‘আবদুল রহিম’। আমি সঙ্গে সঙ্গে ‘রহমান’ নামটাই ভালোবেসে ফেলি।” অবশ্য সেখানেই থামেননি সুরকারের মা। তার এক অন্তর্দৃষ্টি থেকেই আসে ছেলের নামের প্রথম অংশ -‘আল্লাহরাখা’। এ প্রসঙ্গে রহমান বলেন, “মা-ই বলেছিলেন, ‘আল্লাহরাখা যোগ কর- অর্থাৎ যাকে আল্লাহ রক্ষা করেন।’ সেভাবেই শুরু হয় আমার নতুন পরিচয়, এ আর রহমান।” ১৯৬৭ সালের ৬ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে জন্ম এ আর রহমানের। নব্বইয়ের দশকের শুরুতে তামিল সিনেমার মাধ্যমে সংগীত জগতে পথচলা শুরু তার। এরপর বলিউডসহ আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য জনপ্রিয় সুর উপহার দিয়েছেন তিনি; চলচ্চিত্রের জন্য পেয়েছেন অস্কার ও গ্র্যামি পুরস্কার। ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন এই শিল্পী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।