রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মারুফা-নাহিদা

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ০৬:০৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। অবশ্য দুই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি টাইগ্রেসরা। এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি নিগার সুলতানা জ্যোতির দল।  চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ভিশাখাপত্নমে ম্যাচটি শুরু হবে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে টাইগ্রেস পেস তারকা মারুফা আক্তার ছিটকে গেছেন। আগের ম্যাচে চোট পাওয়া নাহিদা আক্তারকেও রাখা হয়নি দলে। দলে এসেছেন অফ স্পিনার ফারিহা তৃষ্ণা এবং ১৭ বছর বয়সী পেসার নিশিতা আক্তার। অন্যদিকে, অস্ট্রেলিয়াও দুটি পরিবর্তন এনেছে—দলে ফিরেছেন পেসার ডার্সি ব্রাউন এবং লেগ স্পিনার জর্জিয়া ওয়্যারহ্যাম। ২০২৪ সালের মার্চে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। সেই সফরে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিলেন অ্যালিসা হিলি-এলিসা পেরিরা। ১৮ মাস আগে খেলা সেই সিরিজে সফরকারী হিসেবে নেমেও অজি মেয়েরা ৩-০ ব্যবধানে একপেশে জয় পেয়েছিল। সেই স্মৃতি নিয়েই এবার তারা বাংলাদেশকে মোকাবিলা করার কথা জানিয়েছে।

চলতি নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে ভালো করার প্রত্যাশা জানিয়েছেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা, ‘দলের অবস্থা খুব ভালো। সবাই খুব ভালো প্রস্তুতি নিচ্ছে পরবর্তী ম্যাচের জন্য। অস্ট্রেলিয়ার সঙ্গে যেহেতু ম্যাচ, সবাই সবার নিজস্ব প্রস্তুতি নিচ্ছে। গত ম্যাচে আমরা খুব ভালো ব্যাটিং করেছি, বোলাররাও খুব ভালো বোলিং করেছে। খুব ভালো ফাইট দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো শেপে আছে, ইনশা-আল্লাহ সামনের ম্যাচটা আমরা সবাই ভালো করতে চাই।’ বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা আক্তার,  রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নিশিতা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।