রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের হয়ে প্রক্সি যুদ্ধ করছে আফগানিস্তান, দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ০৬:০৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তনের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে, তাতে ভারত আফগানিস্তানকে ইন্ধন দিচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। এমনকি আফগানিস্তান ভারতের হয়ে ‘প্রক্সি’ যুদ্ধ করছে বলেও সংশং প্রকাশ করেছেন তিনি। গতকাল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে খাজা আসিফ বলেন, “এই যুদ্ধবিরতি টিকবে কি না— আমার সন্দেহ আছে। কারণ আফগান তালেবানরা এখন দিল্লির নির্দেশনা অনুযায়ী চলছে এবং কাবুল আসলে এখন দিল্লির হয়ে প্রক্সিযুদ্ধ করছে। সম্প্রতি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। সেখান থেকে যদি কোনো পরিকল্পনা ও নির্দেশনা তিনি নিয়ে আসেন— তাহলে অবাক হওয়ার কিছু নেই।”

২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতিবেশী এই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্নগামী হতে শুরু করে পাকিস্তানের। এর প্রধান কারণ পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগান তালেবানদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদান। গত বছর পাকিস্তানে আশ্রিত হাজার হাজার আফগান শরণার্থীকে আফগানিস্তানে ফিরে যেতে বাধ্য করে পাকিস্তানর সরকার-যা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে। তবে দুই দেশের সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত গত বৃহস্পতিবার থেকে। ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালিয়ে টিটিপির শীর্ষ নির্বাহী নেতা নূর ওয়ালি মেহসুদ, দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ গোষ্ঠীটির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে পাকিস্তান। কাবুলে হামলার মাধ্যমে পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত হেনেছে— অভিযোগ করে শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তে হামলা চালায় আফগান সেনাবাহিনী, পাল্টা জবাব দেয় পাকিস্তানের সেনাবাহিনীও। কয়েক দিন ধরে পাল্টাপাল্টি হামলার পর অবশেষে গতকাল বুধবার ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে পৌঁছেছে পাকিস্তান-আফগানিস্তান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।