রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপরূপ সৌন্দর্যের আঁধার চাঁদপুরের তিন নদীর মোহনা

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ০৩:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অনন্য ভৌগোলিক ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থান হলো পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল চাঁদপুরের তিন নদীর মোহনা। নদী বেষ্টিত এই শহর অর্থনৈতিক ও ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। চাঁদপুরের তিন নদীর মোহনায় ঢেউ, বাতাস আর নৌযান চলাচলের সমন্বয়ে সৃষ্টি হয় এক অপার সৌন্দর্যের দৃশ্য। ভোরবেলা কিংবা সূর্যাস্তের সময় সেই দৃশ্য হয় আরও মনোমুগ্ধকর। সূর্যের আলো নদীর পানিতে পড়ে ঝিলমিল করে। এর মধ্যে জেলেদের জাল ফেলার দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্মের সৃষ্টি করে। এই মোহনা বাংলাদেশের মৎস্য সম্পদের অন্যতম উৎস। বিশেষ করে ইলিশ মাছের জন্য চাঁদপুর বিখ্যাত। পদ্মা-মেঘনার মিলনস্থলের স্রোতধারায় ইলিশের বিচরণ বেশি, তাই চাঁদপুরকে বলা হয় ‘ইলিশের বাড়ি’। প্রতি বছর বর্ষাকালে হাজারো জেলে নদীতে নামে ইলিশ ধরতে। আর এই ইলিশই চাঁদপুরের অর্থনীতিকে সমৃদ্ধ করে। তিন নদীর মোহনা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র নয়, বরং ইতিহাস ও সংস্কৃতিরও ধারক। একসময় এই নদীপথ ছিল বাণিজ্য ও যাতায়াতের প্রধান রুট। পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনে গড়ে ওঠা অঞ্চল থেকেই দেশের অনেক অঞ্চলে পণ্য পরিবহন করা হতো। নদীপথে যাত্রীবাহী লঞ্চ চলাচলের দৃশ্য এখনো এই এলাকার ঐতিহ্য বহন করে চলছে।

পর্যটনের দিক থেকেও এই মোহনার গুরুত্ব অপরিসীম। প্রতিদিনই শত শত মানুষ আসে চাঁদপুর শহরের বড় স্টেশন বা মোহনা পয়েন্টে এই নদীর মিলনদৃশ্য উপভোগ করতে। এখানকার বাতাসে থাকে নদীর স্নিগ্ধতা, আর তীরের চা দোকানগুলো ভ্রমণপিপাসু মানুষদের গল্প আর হাসিতে মুখর করে তোলে। বিকেলে সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে, তখন মোহনার জলে লাল আভা পড়ে সে দৃশ্য একবার দেখলে ভুলে থাকা যায় না। তিন নদীর মোহনার প্রাকৃতিক সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তেমনি এর রক্ষণাবেক্ষণও এখন সময়ের দাবি। নদীভাঙন, দূষণ ও অতিরিক্ত মাছ ধরার কারণে এই অঞ্চলের জীববৈচিত্র্য হুমকির মুখে। তাই প্রয়োজন যথাযথ উদ্যোগ, যাতে প্রকৃতির এই অনন্য উপহারকে সংরক্ষণ করা যায়। সব মিলিয়ে, চাঁদপুরের তিন নদীর মোহনা শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি বাংলাদেশের প্রাণ, ইতিহাস ও সৌন্দর্যের প্রতীক। নদীর বুকে দাঁড়িয়ে যখন তিন দিক থেকে তিন নদীর স্রোত এসে মিশে যায়, তখন বোঝা যায়। বাংলাদেশের প্রকৃতি কতটা উদার, প্রাণবন্ত ও কবিতার মতো সুন্দর। তিন নদীর মোহনাড ট্রলারচালক মেভ. এরশাদ মাঝি বলেন, এখানে তিন নদীর মোহনায় লোকজন বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে, জায়গাটি পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। আমরা পর্যটকদের পদ্মার পশ্চিম পাড়ে মিনি কক্সবাজার নামে চর জেগেছে সেখানে ঘুরতে নিয়ে যাই। সেখানে গেলে আধঘণ্টা থাকলে ৫ শত টাকা আর ১ ঘণ্টা থাকলে ৬০০ টাকা থেকে ৮০০ টাকা নিই। প্রতিদিন কয়েকশ পর্যটক আসেন মোহনার স্রোত দেখতে।

মোহনায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, এখানে প্রতিদিন বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ঘুরতে আসে, তাদের কাছে আমি আনারকলি ফল বিক্রি করি। ৪০ টাকা থেকে ৬০ টাকা করে। প্রতিদিন ৪ থেকে ৫ হাজার টাকা বিক্রি হচ্ছে। তিন নদীর মোহনায় পর্যটকদের টাকার বিনিময়ে ছবি তুলে দেন ক্যামেরাম্যান মো. সজিব হোসেন। তিনি জানান, বিগত তিন চার বছর ধরে তিন নদীর মোহনায় আগত পর্যটকদের ছবি তোলার কাজ করেন। একেকটি ছবি ৩ টাকা থেকে ৫ টাকা নিয়ে থাকেন। ২২ দিন প্রজননের জন্য এখন ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার, তাই পর্যটক কমেছে কিছুটা। আবার মাছ ধরা ও বিক্রি শুরু হলে পর্যটকদের ভিড় বেড়ে যাবে তিন নদীর মোহনায়। হাজীগঞ্জ উপজেলা থেকে আসা প্রদিপ পোদ্দার বলেন, তিনি মূলত ঢাকায় চাকরি করেন, তবে বাড়িতে আসলে বা চাঁদপুর আসলেই একবার ঘুরে যান তিন নদীর মোহনায়। তিনি সরকারের কাছে দাবি জানান, মূলহেড থেকে মোহনপুর পর্যটন কেন্দ্রে পর্যন্ত উন্নত বিশ্বের আদলে নদী শাসনের ব্যবস্থা করে ওয়াকওয়ে তৈরি করতে। এতে পর্যটক আরও বাড়বে। চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র মাছঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক বলেন,  এই তিন নদীর মোহনা চাঁদপুরের একটি ঐতিহ্য। এখানে তিনটি নদী একত্রে মিলিত হয়েছে, এর সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়। এর স্রোতধরা বয়ে চলছে হাজার বছর ধরে। চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সঙ্গে কথা হয় পর্যটকদের নিরাপত্তার বিষয়ে। তিনি বাসসকে জানান, আমাদের পুলিশের টিম সেখানে টহলে থাকে। তবে বিকেল থেকে রাতে তারা বেশি সময় ধরে পেট্রোলিং করে। পর্যটকদের কোনো অভিযোগ পেলে তারা তা তাৎক্ষণিক সমাধান করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।