রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সার-বীজ পেলেন সাড়ে ৫ হাজার কৃষক

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ০৩:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঝিনাইদহ সদর উপজেলার প্রায় সাড়ে ৫ হাজার কৃষকের মধ্যে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মধ্যে গমসহ বিভিন্ন জাতের ডাল, তেল, বাদাম ও পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এসব সার ও বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. নূর এ নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. জুনায়েদ হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল প্রমুখ। কৃষি অফিস জানিয়েছে, সদর উপজেলার সকল ইউনিয়নের তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়। চলতি রবি মৌসুমে দেশে তেল, বাদাম, গম ও ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ বিতরণ করা হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার সাড়ে ৭শ’ কৃষকের মধ্যে জনপ্রতি ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৩ হাজার ৪শ’ কৃষকের মধ্যে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৫৫ জন কৃষকের মধ্যে জনপ্রতি ১ কেজি করে সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ২০ জন কৃষকের মধ্যে জনপ্রতি চীনা বাদাম ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে। একইভাবে ২শ’ কৃষকের মধ্যে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। দেশীয় ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ১ হাজার কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি মসুল ডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ৬০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৮ কেজি খেসারি ডালের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূর-এ-নবী বলেন, চলতি রবি মৌসুমে সদর উপজেলার ৫ হাজার ৪৮৫ জন কৃষকের মধ্যে মোট ২৪ দশমিক ৩৩৫ টন বীজ ও প্রায় ১০০ টন সার বিতরণ করা হয়েছে। তেল ও ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা, সূর্যমুখী, মসুর ও খেসারি ডালের বীজ বিতরণ করেছি। এছাড়া গম, চিনা বাদাম ও শীতকালীন পেঁয়াজের উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।