রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাকিবকে নিয়ে ভক্তদের সুখবর দিলেন মাহি

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ১০:০৮ এএম
webnews24
অনলাইন ডেস্ক

দীর্ঘদিন ধরেই স্বামী রাকিব সরকারের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির সম্পর্ক নিয়ে বিনোদন জগতে নানা গুঞ্জন চলছিল। বছর দেড়েক আগে নিজেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই নায়িকা। সেই ঘোষণার পর থেকে স্বামী রাকিব সরকারের সঙ্গে মাহিকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

সম্প্রতি ব্যক্তিগত জীবনের সেই জল্পনার অবসান ঘটিয়েছেন মাহি। নিজের ফেসবুক হ্যান্ডেলে স্বামী রাকিব এবং তাদের একমাত্র সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করে ভক্তদের নতুন বার্তা দিয়েছেন এই আলোচিত তারকা।

এদিকে, ব্যক্তিগত জীবনের এই পটপরিবর্তনের ঠিক পরপরই ভক্তদের জন্য নতুন সিনেমার সুখবর নিয়ে হাজির হলেন মাহি। সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ দিয়ে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে ধরা দিতে চলেছেন তিনি। মাহি স্পষ্ট জানিয়েছেন, এই সিনেমাটি তার সুপারহিট সিনেমা 'অগ্নি-২'-এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই 'অগ্নি' নয়।

নায়িকার কথায়, 'অগ্নি' ছিল শুধু প্রতিশোধের গল্প। আর 'অন্তর্যামী' হলো একটি 'সারভাইভাল স্টোরি' বা জীবন সংগ্রামে টিকে থাকার গল্প ।

মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন, ‘অন্তর্যামী’ একটি সম্পূর্ণ লেডি অ্যাকশন সিনেমা। এই সিনেমায় কোনো চিরাচরিত নায়ক নেই। অ্যাকশনের সবটুকু ভার একা নিজের কাঁধে নিয়েছেন নায়িকা মাহি নিজেই। তিনি আরও দাবি করেছেন, ‘অন্তর্যামী’ হবে 'অগ্নি'র চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশনধর্মী।

সিনেমাটি বরাবরের মতো প্রযোজনা করছে দেশের প্রথম সারির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। এর নির্মাণের দায়িত্বে আছেন পরিচালক সৈকত নাসির। জানা গেছে, 'অন্তর্যামী'র শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড এবং আমেরিকায়।

সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে মাহিয়া মাহি এবং ৯ বছর বয়সী শিশু শিল্পী মাবশুকে কেন্দ্র করে। এই শিশুশিল্পী মাবশুই 'অন্তর্যামী' হিসেবে বিশেষ ভূমিকায় অভিনয় করছে। অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফিতে কাজ করছেন বাবা যাদব, আর ফাইট ডিরেকশনের দায়িত্বে আছেন জাইকা স্ট্যান্ট।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।