দীর্ঘ বিরতির পর অবশেষে সুলাইমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য আকাশপথ খুলে দিয়েছে তুরস্ক। বিমানবন্দরের জনসংযোগ বিভাগ জানায়, তুরস্কের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ১৫ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। খবর শাফাক নিউজ।
প্রায় আঠারো মাস ধরে বন্ধ থাকা এই রুট খুলে দেওয়া কুর্দিস্তান অঞ্চলের জন্য এক বিশাল স্বস্তির খবর। আগে পিকেকের অনুপ্রবেশের আশঙ্কা দেখিয়ে তুরস্ক ২০২৩ সালের এপ্রিলে আকাশপথ বন্ধ করে দেয়। এতে বাণিজ্য ও পর্যটন খাতে বিপুল ক্ষতি হয় এবং সুলাইমানিয়ার অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়ে।
নতুন করে আকাশপথ খোলার ফলে সুলাইমানিয়াকে কেন্দ্র করে নতুন ফ্লাইট করিডর, বাণিজ্যিক সংযোগ এবং পর্যটন রুট চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় বিশ্লেষকরা বলছেন, এটি শুধু বিমান চলাচল নয়—আঞ্চলিক রাজনীতিতে তুরস্ক ও কুর্দিস্তান অঞ্চলের সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিতও দিতে পারে।
এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ বিরতির পর যোগাযোগ, পণ্যপরিবহন ও কূটনৈতিক সংলাপের দরজা একসঙ্গে খুলে যেতে পারে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।