রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ আবার খুলে দেওয়া হয়েছে

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ১০:০৩ এএম
webnews24
অনলাইন ডেস্ক

ইরাকের মসুল শহরের পুরনো এলাকায় ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ পুনর্নির্মাণ শেষে আবার খুলে দেওয়া হয়েছে। নিনেভেহ প্রদেশের গভর্নর আবদুল কাদের আল-দাখিল বলেন, এটি মসুলের সবচেয়ে প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি। সূত্র : শাফাক নিউজ

২০১৬-১৭ সালে আইএসবিরোধী যুদ্ধে মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৮ লাখ ৫০ হাজার ডলার ব্যয়ে আন্তর্জাতিক সংস্থা আলিপ ফাউন্ডেশনের সহায়তায় এর পুনর্গঠন শেষ হয়েছে। কাজটি হয়েছে ইরাকের প্রত্নতত্ত্ব বিভাগ, মসুল বিশ্ববিদ্যালয়, ওয়াকফ কর্তৃপক্ষ এবং ইরাকি-ইতালীয় বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে।

১৭৬৬ সালে গভর্নর ইসমাইল পাশা আল-জালিলির কন্যা রাবিয়া খাতুন এই মসজিদটি নির্মাণ করেন। ফিরোজা টাইলস, জ্যামিতিক নকশা ও কুরআনের আয়াতে সজ্জিত এর গম্বুজ এখনো মসুলের ঐতিহ্যের প্রতীক।

মসজিদের সঙ্গে থাকা মাদ্রাসাটিও পুনর্গঠিত হয়েছে। স্থানীয়রা বলছেন, যুদ্ধবিধ্বস্ত মসুলের ইতিহাস ও সংস্কৃতি পুনরুদ্ধারের পথে এটি এক বড় পদক্ষেপ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।