রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাওরি গার্ল থেকে সফল অভিনেত্রী দানানির

প্রকাশিত - ১৪ অক্টোবর, ২০২৫   ০৫:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মাত্র তিনটি সংলাপ ‘ইয়ে হামারি কার হ্যায়’, ‘অউর ইয়ে হাম হ্যায়’ এবং ‘ইয়ে হামারি পাওরি (পার্টি) হো রহি হ্যায়’। এই সংলাপগুলো দিয়েই রাতারাতি তারকা বনে যাওয়া সেই মেয়েটি এখন পাকিস্তানের ছোট পর্দার এক সফল অভিনেত্রী। তিনি আর কেউ নন, দানানির মোবিন। যার জন্ম ২০০১ সালের ২৭ ডিসেম্বর। পাকিস্তানের পেশওয়ারের এই তরুণী এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ জনপ্রিয়। ২০২১ সালে ইনস্টাগ্রামে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে তার এই সংলাপগুলো একটি ইন্টারনেট মিম হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ‘পাওরি হো রহি হ্যায়’ (পার্টি হচ্ছে) নামের এই ভিডিওটি শুধু পাকিস্তান নয়, ভারতসহ অন্যান্য দেশেও ঝড় তুলেছিল। মুহূর্তেই দানানীর পরিচিত হয়ে ওঠেন ‘পাওরি গার্ল’ হিসেবে।

ভিডিওটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একই বছরে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। সামরিক বাহিনী ভিত্তিক সিরিজ ‘সিনফ-ই-আহান’ এ সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করে নিজের মেধার প্রমাণ দেন। এই অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ উদীয়মান প্রতিভার জন্য সম্মানজনক লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতে নেন।এরপর দানানিরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০২৩ সালে এমডি প্রোডাকশনসের রোমান্টিক ড্রামা সিরিজ ‘মুহাব্বত গুমশুদা মেরি’ -তে জোবিয়া চরিত্রে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন। পরের বছর তিনি একই ব্যানারের ‘ভেরি ফিল্মি’ ও ‘মিম সে মোহাব্বত’ প্রধান চরিত্রে অভিনয় করেন। ‘মিম সে মোহাব্বত’ এ অভিনয় করে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা পায়। ফ্যাশন, মেকআপ থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য নানা বিষয়ে ভিডিও পোস্ট করে দানানীর বর্তমানে একজন সফল সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ‘পাওরি’ মন্তব্যের মাধ্যমে ভাইরাল হওয়া এই তরুণী খুব কম সময়েই নিজের অবস্থান মজবুত করে নিয়েছেন পাকিস্তানি শোবিজ অঙ্গনে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।