রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ : সড়ক পার হয়ে উঠতে হয় ফুটওভার ব্রিজে

প্রকাশিত - ১৩ অক্টোবর, ২০২৫   ১১:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে অদ্ভুত এক ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে। ব্রিজ থেকে নেমে দুই পাশেই সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। এক পাশে এশিয়ান হাইওয়ে, অন্য পাশে মদনগঞ্জ-মদনপুর হাইওয়ে সড়ক। এ দুটি সড়ক ছেড়ে দিয়ে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। যেখানে সড়ক পারাপার নির্বিঘ্ন করার জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয় আর মদনপুরে সেই ঝুঁকি রয়েই গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় গড়ে ওঠা ফুটওভার ব্রিজের উত্তর দিকের মুখটি নেমেছে এশিয়ান হাইওয়ে সড়কের ঠিক মাঝখানে। অন্যদিকে দক্ষিণ প্রান্তের মুখটিও নেমেছে মদনপুর-মদনগঞ্জ সড়কের ঠিক মাঝখানে। ব্রিজে উঠতে কিংবা নামতে হলে দুই দিক দিয়েই দুটি সড়ক হেঁটে পার হয়ে যেতে হয়। ফুটওভার ব্রিজের উভয় পাশেই রয়েছে সিএনজি, অটো ও রিকশার স্ট্যান্ড। একই সঙ্গে বন্দর উপজেলার একমাত্র প্রধান সড়ক হওয়ায় এই সড়ক দিয়ে যাতায়াত করছে সব ধরনের যানবাহন। 

বিশেষ করে বিভিন্ন সিমেন্ট কারখানার যানবাহনসহ বন্দরের বিভিন্ন মিলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের ভারী যানবাহনও চলাচল করছে এই সড়কটি দিয়ে। এর ফলে এসব যানবাহনের ঝুঁকি নিয়েই রাস্তা পার হয়ে ফুটওভার ব্রিজের উঠতে কিংবা নামতে হচ্ছে পথচারীদের। সাধারণ মানুষ বলেন, যে ফুটওভার ব্রিজ ঝুঁকিমুক্ত রাস্তা পারাপারের জন্য নির্মাণ করা হয়, সেই ফুটওভার ব্রিজে উঠতে কিংবা নামতে হলেও যদি ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় তাহলে এত টাকা খরচ করে ফুটওভার ব্রিজ নির্মাণে কী লাভ হলো!

বন্দর ধামগড়ের বাসিন্দা ইসলাম দিপু বলেন, একটি স্থাপনা তৈরি করার আগে প্রকৌশলীরা তা থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিতের বিষয়টি মাথায় রেখে ডিজাইন বা নকশা করার কথা, কিন্তু এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে। এই কাজের সঙ্গে জড়িত থাকা প্রকৌশলীরা হয় অদক্ষ অথবা যেনতেনভাবে এই কাজটি করার তাড়ায় ছিল। তা নাহলে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তৈরি করা ফুটওভার ব্রিজটির নকশা এমন করা হবে কোন যুক্তিতে? তা আমাদের মাথায় আসছে না। খুব শিগগিরই এই ফুটওভার ব্রিজের সংস্কার করা প্রয়োজন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের সড়ক বিভাগ-১ এর উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আহছান উল্লাহ মজুমদারের সঙ্গে আলাপ করলে তিনি বলেন এ বিষয়টি উপবিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন দেখেন। পরে উপবিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়নকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।