২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ভারতের আহমেদাবাদে বসে এবারের আসর। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাহরুখ খান; আর নায়ককে এক ঝলক দেখতেই ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রাঙ্গণ। অনুষ্ঠান শেষে শাহরুখকে ঘিরে ধরেন উপস্থিত অনুরাগীরা। তবে ভিড়ের মাঝেও ধৈর্য হারাননি অভিনেতা; বরং হাসিমুখে ভক্তদের দিকে হাত নাড়ে সাড়া দেন তিনি। অনুষ্ঠানের পরপরই শাহরুখ বেরিয়ে আসতেই ভিড় সামলানো দায় হয়ে পড়ে আয়োজকদের। ভক্তরা সারি বেঁধে তার কাছে ছুটে আসেন, ছবি তুলতে ও তাকে দেখার জন্য। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও। শাহরুখের ভক্তরা মন্তব্য করেছেন, ‘এই জন্যই তিনি মহাতারকা— এমন জনপ্রিয়তা খুব কম অভিনেতারই আছে।’ এদিকে, শাহরুখ বর্তমানে তার নতুন ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ছেলে আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর সাফল্য নিয়েও উচ্ছ্বসিত এই অভিনেতা। সিরিজটিতে তারও একটি ছোট উপস্থিতি রয়েছে।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।