রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অরিজিতের সঙ্গে দ্বন্দ, অবশেষে ভুল স্বীকার করলেন সালমান

প্রকাশিত - ১৩ অক্টোবর, ২০২৫   ০৪:১০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডে সালমান খান ও অরিজিৎ সিংয়ের দ্বন্দ অনেক পুরোনো, যা নিয়ে একটা সময়ে হয়েছিল ব্যাপক আলোচনা। প্রায় এক দশক আগে শুরু হওয়া সেই ভুল বোঝাবুঝি নিয়ে এবার নিজেই মুখ খুললেন সালমান। ‘বিগ বস ১৯’-এর সাম্প্রতিক এক পর্বে কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে আলাপচারিতায় অরিজিৎ প্রসঙ্গ তোলেন সালমান। রবি মজার ছলে বলেন, ‘আপনার সামনে আসতে ভয় লাগছে, কারণ অনেকে বলে আমার মুখটা নাকি অরিজিৎ সিংয়ের মতো।’ 

এতে সালমান প্রথমে হেসে ওঠেন, পরে বিনয়ের সঙ্গে বলেন, ‘অরিজিৎ আসলে খুব ভালো ছেলে, আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল।’ সালমানের এই বক্তব্য এখন আলোচনায় সামাজিক মাধ্যমে। অনেকে মনে করছেন, তাদের এই পুরোনো দ্বন্দের অবসান ঘটছে অবশেষে।  ২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান ও অরিজিতের মধ্যে কথার বিনিময় থেকেই শুরু হয় বিতর্ক। তখন সঞ্চালক ছিলেন সালমান, আর সাধারণ পোশাকে মঞ্চে ওঠেন অরিজিৎ। সালমান মজার ছলে জিজ্ঞেস করেন, ‘ঘুমাচ্ছিলে নাকি?’ উত্তরে অরিজিৎ বলেন, ‘আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।’ উপস্থিত দর্শক হাসলেও সালমান কথাটি ভালোভাবে নেননি বলে জানা যায়। এরপর ২০১৬ সালে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ জানান, ‘আমি কখনও সালমান ভাইকে অপমান করতে চাইনি, এটা শুধু মাত্র ভুল বোঝাবুঝি হয়েছিল।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।