রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারিনার রাগ সামলান কীভাবে, জানালেন সাইফ

প্রকাশিত - ১২ অক্টোবর, ২০২৫   ০৪:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: এক যুগেরও বেশি সময় ধরে সংসার করছেন বলিউড তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। তাদের পারিবারিক জীবনে এখনও দেখা যায় পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কারিনার রাগ সামলানোর  গোপন কৌশল জানালেন সাইফ নিজেই। সাইফ জানালেন, স্ত্রীর রাগের মুহূর্তে সংযমই তার মূল ভরসা। নায়কের কথায়, ‘কারিনা রেগে গেলে আমি চুপ হয়ে যাই। কোনো কথা বলি না, শুধু শুনে যাই।’  ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাইফ ও কারিনা। বয়সে প্রায় ১১ বছরের ব্যবধান থাকলেও সম্পর্কের ক্ষেত্রে তা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। দাম্পত্য জীবনের ১২ বছর পেরিয়েও তারা একসঙ্গে সুখে আছেন দুই সন্তানকে নিয়ে। এর আগে কারিনা কাপুরও জানিয়েছেন, বয়সের পার্থক্য তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। একে অপরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়াই তাদের সম্পর্কের মূল ভিত্তি। কারিনার ভাষায়, ‘ভালোবাসা থাকলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।