রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হানিমুনে শ্রীলঙ্কা-মালদ্বীপে শবনম ফারিয়া

প্রকাশিত - ১২ অক্টোবর, ২০২৫   ০৪:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: অভিনেত্রী শবনম ফারিয়া, কাজ এবং ব্যক্তিগত জীবন; দুই নিয়েই ভক্তদের মাঝে থাকেন আলোচনার কেন্দ্রে। গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন অভিনেত্রী; ছিমছাম আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ের আয়োজন। এই মুহূর্তে স্বামী তানজিব তৈয়বকে নিয়ে সুখের দাম্পত্য কাটছে অভিনেত্রীর। এমন সময়ে তাদের হানিমুন সফর নিয়ে আলোচনা ভক্তমহলে। বিয়ের কিছুদিন পরই, শবনম ফারিয়াকে দেখা গেল দেশের বাইরে। গত ৭ অক্টোবর শ্রীলঙ্কা থেকে ধরা দেন তিনি। এদিন তার পরনে ছিলো কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। যদিও তা নিয়ে খানিক সমালোচনার মুখে পড়েছিলেন নেটিজেনদের।

ছুটিতে কিংবা ঘুরতে গেলে, আবার নিজের ভালো-মন্দ নানা মুহূর্ত অনুরাগীদের মাঝে ভাগ করে নেন শবনম ফারিয়া। অভিনেত্রীর বিয়ে পরবর্তী বিদেশ সফরেও ব্যতিক্রম হলো না। এবার শ্রীলঙ্কার পর এবার মালদ্বীপ থেকে নিজেকে ধরা দিলেন অভিনেত্রী। একাধিক পোস্টে জানিয়ে দিলেন, মালদ্বীপে যেন এক চমৎকার সময় কাটাচ্ছেন অভিনেত্রী। মালদ্বীপের আদারান ওশান ভিলাস, হুধুরান ফুশি এবং আদারান হুধুরানফুশি আইল্যান্ড রিসোর্ট থেকে ছবি পোস্ট করেছেন শবনম ফারিয়া। প্রথম ছবিতে, একটি কাঠের জেটির ওপর দাঁড়িয়ে হলুদ রঙের পোশাক পরে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে। অন্য একটি পোস্টে দেখা যায়, তিনি কালো টি-শার্ট ও সানগ্লাস পরে সমুদ্রের ধারে বসে আছেন। সেখানে তিনি একদল ডলফিন দেখার অভিজ্ঞতাও তুলে ধরেছেন। অভিনেত্রীর এই পোস্ট থেকেই স্পষ্ট, মালদ্বীপের সৈকতে প্রকৃতির সঙ্গে বেশ উপভোগ করছেন তিনি।

শবনম ফারিয়ার এই পোস্টগুলো ভক্তদের নজরে আসতেই তৈরি হতে থাকে নানা জল্পনা। তারা রীতিমতো ভেবেই বসেন, স্বামীকে নিয়ে বোধহয় হানিমুন কাটাতেই এই সফর তার। এই জল্পনা আরও জোরালো হয়, যখন তার স্বামী তানজিব তৈয়ব অভিনেত্রীর পোস্টে এক আদুরে মন্তব্য করেন। তার মন্তব্যটি ছিলো, ‘আমার ক্রেডিট (ফটো ক্রেডিট) কোথায় বউ?’ অভিনেত্রী স্ত্রী উত্তর দেন, ‘তুমি কত ক্রেডিট চাও? আমার জীবনকে যে একটুখানি পরীদের জীবনের মত করে তুলল সে জন্য না কি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানানোর জন্য?’ তাদের এই মন্তব্যেও ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দেন, শুভকামনা জানান এই নতুন দম্পতিকে। উল্লেখ্য, প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসেন শবনম ফারিয়া। প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতার কারণে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, বিয়ে নিয়ে তার অনুভূতি বরাবরই জটিল-আতঙ্কের চেয়ে কম নয়। ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।