রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে হঠাৎ ছন্দপতন জ্যোতিদের

প্রকাশিত - ১২ অক্টোবর, ২০২৫   ১২:৪৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও শুরুটা ভালো করতে হয় বাংলাদেশকে। সেটা না পেলে ছন্দপতন ঘটে। গতকাল গৌহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং– কোনো বিভাগেই ভালো করেননি তারা। এতে ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আলআউট হয়েছে ১২৭ রানে। নিউজিল্যান্ড ম্যাচ জিতেছে ১০০ রানে। 

বিশ্বকাপে কিউইদের এটি প্রথম জয়। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা নিগার সুলতানা জ্যোতিরা টানা দুই ম্যাচে হেরে গেছেন।

মারুফা আক্তারের গেম প্ল্যান ক্লিক করেনি। প্রথম স্পেলে কোনো ব্রেক থ্রু নেই। ভালো করতে না পেরে হয়তো কিছুটা চুপসে গিয়েছিলেন তিনি। পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করা মারুফা নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ছায়া হয়েছিলেন। যে কারণে তাঁকে দিয়ে ১০ ওভার বোলিং করাতে পারেননি অধিনায়ক জ্যোতি।

তিনি সাত ওভার বল করে ৫৮ রান দিয়ে ১ উইকেট নেন। স্পোর্টিং কন্ডিশনে একজন পেসার খেলানোর কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, এশিয়ার বাইরের দল হওয়ায় স্পিন বোলিং কাজে লাগাতে চেয়েছিলেন তারা। এই কৌশল নিউজিল্যান্ড বুঝতে পেরেছিল। এমিলিয়া ক্যার বৃহস্পতিবার ম্যাচপূর্ব সাংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বৈচিত্র্য নিয়ে শঙ্কাও প্রকাশ করেন। আগে থেকে স্পিন বোলিং মোকাবিলার প্রস্তুতি থাকায় কিউইরা ব্যাটিং ভালো করেছে। 

প্রথম দুই ম্যাচে বোলিং বিভাগ ভালো করায় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। শ্রীলঙ্কার মাটিতে অলআউট খেলে পাকিস্তানকে উড়িয়ে দেয়। জিততে জিততে হেরে গেছে ইংল্যান্ডের কাছে। তাই এই ম্যাচে জ্যোতিদের কাছে সমর্থকদের প্রত্যাশা বেশি ছিল। কিন্তু সে আশার গুড়ে বালি ঢেলে দেন সোফি ডেভিন ও ব্রুক হ্যালিডে ১১২ রানের জুটি গড়ে। দুজনেই হাফ সেঞ্চুরির দেখা পান। 

ডেভিন ৬৩ রানে নিশিতা আক্তার বলে বোল্ড আউট হন। হ্যালিডে ৬৯ রানে ফাহিমা খাতুনের শিকার। এই জুটির কাছেই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২২৭ রান। বাংলাদেশ কতটা বাজে বোলিং করেছে নিউজিল্যান্ডের চার-ছক্কা দেখলেই বোঝা যায়। ১৯টি চার ও চারটি ছয় মেরেছে তারা। লেগ স্পিনার রাবেয়া খান ১০ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। 

নিউজিল্যান্ড প্রথম জয়ের খোঁজে মরিয়া হয়েছিল। গৌহাটিতে অলআউট পারফরম্যান্স দিয়ে সেই লক্ষ্য অর্জন করে তারা। বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেয় পাওয়ার বোলিং দিয়ে। বাংলাদেশ স্পিন দিয়ে কিউইদের ঘায়েল করতে না পারলেও কিউইরা তাদের কুপোকাত করেছে পেস বোলিং কাজে লাগিয়ে। জেস ক্যার, রোজেমারি মায়ার, লি তাহুহু নিয়মিত বিরতি জুটি ভাঙেন। ৩৩ রানে ৬ উইকেট হারালে জ্যোতিদের পরাজয় ছিল সময়ের ব্যাপার।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।