২৪ ঘণ্টা অনলাইন: মা ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর চলমান নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের গোসাইরহাটে ইলিশ পরিবহনের সময় যৌথবাহিনী ও মৎস্য বিভাগের অভিযানে ৪০০ কেজিসহ ৩টি ট্রলার জব্দ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষের নেতৃত্বে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মাউছাখালী নামক এলাকার মেঘনার শাখা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর চলমান নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে ইলিশ পরিবহন করছে এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে আনুমানিক ৪০০ কেজি ইলিশসহ ৩টি ট্রলার জব্দ করা হয়। এ সময় প্রশাসনের টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা মাদরাসায় বিতরণ করা হয়। অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার শাখা নদীতে কিছু অসাধু জেলে ইলিশ পরিবহন করছে এমন তথ্যের ভিত্তিতে সকালে যৌথবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের অভিযানে তিনটি ট্রলারে আনুমানিক ৪০০ কেজি ইলিশসহ ট্রলারগুলো জব্দ করি। পরবর্তীতে জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। ট্রলার ৩টি মৎস্য বিভাগের হেফাজতে রয়েছে। প্রসঙ্গত, মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে ৩ অক্টোবর দিনগত রাত ১২টা ১ মিনিটে শুরু হওয়া ২২ দিনের এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।