রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের সঙ্গেই কেক কেটে জন্মদিন উদযাপন অপু বিশ্বাসের

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৫   ০৫:১৭ পিএম
webnews24

২৪ ঘণ।টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ (শনিবার) ১১ অক্টেবর। ক্যারিয়ারে শতাধিক সিনেমারও বেশি ছবিতে কাজ করেছেন এই নায়িকা। জীবনের ৩৬টি বসন্ত পেরিয়ে এবার ৩৭ এ পা রাখলেন অপু বিশ্বাস। দিনটি উপলক্ষে সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের ভক্তমহলে দেখা গেছে উচ্ছ্বাস। তারা তাদের প্রিয় নায়িকাকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানান। তবে জন্মদিনের শুরুর প্রহরে নায়িকার জন্য একটি বিশেষ মুহূর্ত আসে। কারণ, এ সময় তার একমাত্র ছেলে সন্তান আব্রাম খান জয় মা কে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

শুক্রবার মধ্যরাতে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস। দেখা যায়, একটি আকর্ষণীয় বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন অপু বিশ্বাস ও ছেলে আব্রাম। এ সময় মা কে শুভেচ্ছা জানায় সে; বলে ওঠে- মম? হ্যাপি বার্থডে। এরপর অপু ছেলেকে আদর দিয়ে কেক কাটার আয়োজনে চলে যান। তবে এ সময় ঘটে যায় একটি মজার ঘটনাও! ছোট্ট আব্রাম কেকে থাকা মোমবাতি ফু দিয়ে নেভাতে পারছিল না, তাই বার বার ফু দিচ্ছিল। পরে অপু এক ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেন এবং হেসে ওঠেন। বলেন, চলো এবার কেক কাটি। এরপর কেক কাটেন তারা; একে অপরকে খাইয়ে দেয়।

এই ভিডিও অনুরাগীদের মাঝে ব্যাপক মন কাড়ে। তারকারা থেকে শুরু করে ভক্তরা মন্তব্যঘরে সমানতালে অপুকে শুভেচ্ছা জানান, ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যঘর। উল্লেখ্য, অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। তার জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে। তবে বর্তমান সময়ে শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে তার অতীত নিয়ে প্রায়ই আলোচনায় আসেন নায়িকা।

এদিকে, অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল অভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেন। নানা ঘটনার জন্ম দিয়ে তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর ২০১৭ সালে সেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু। এ নিয়ে দুজনের দ্বন্দ্ব দেখা দেয়। অবশেষে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শাকিব-অপুর দাম্পত্য জীবনের ইতি ঘটে। তবে ছেলে জয়কে সঙ্গে নিয়ে শাকিব-অপুকে আমেরিকায় একসঙ্গে দেখা যায় এবং ফের আলোচনায় আসেন দাম্পত্য জীবনে। তবে এবারের অপু বিশ্বাসের জন্মদিনের প্রহরে শাকিব খানের উপস্থিতি ছিলো কি না, তা নিয়েও ভক্তমহলে ছিলো প্রশ্ন-কৌতূহল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।