রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘তোমার নাতিকে মাদক মামলায় ধরে নিয়ে যাচ্ছে, নানুকে কীভাবে বোঝাবো’

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৫   ০৫:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রায়শই খবরের শিরোনাম হন। অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলে ব্যাপক আলোচনা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া নানা অতীত নিয়ে খোলামেলা আলোচনা করেন নায়িকা। অনুষ্ঠানে সঞ্চালক পরীমণির কাছে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। এ সময় নায়িকার মুখ থেকে উঠে আসে তার জেল জীবন প্রসঙ্গ। বলে রাখা ভালো, ২০২১ সালের ৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় বনানীর বাসা থেকে আটক করা হয় পরীমণিকে। সে সময়ের দুঃসহ অভিজ্ঞতাই সাম্প্রতিক এই সাক্ষাৎকারে তুলে ধরেন পরীমণি।

জেলে যাবার আগ মুহূর্তের তথা অ্যারেস্টের সময়ের অনুভূতি জানিয়ে পরীমণি বলেন, ‘আমার জীবনটা কেমন ছিলো? আমার নানুভাই, আমার ছোট পোষ্য (কুকুর)-পুটু, আমার ফ্রেন্ড সার্কেল, আমার কাজ- এছাড়া আর কী? সে সময় পুটু চিল্লাচ্ছে। ও একটা বোবা প্রাণী, আমি নিজে বোঝাতে পারছিলাম না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে- কোনো উত্তর নেই। নানুভাই তাকিয়ে আছেন, ওনাকে কী বলব!’ হাসতে হাসতে পরীমণি বললেন, ‘উনি জায়নামাজে বসা, আমি কি বলব- তোমার নাতিকে ধরে নিয়ে যাচ্ছে মাদক মামলায়- মানে কীভাবে বলব!’ পরীমণি আরও বলেন, ‘তখন আমার মনে হচ্ছিল, এটাও একটা দেশান্তরী- মানে আমার জন্য। আমার সমস্ত স্বাধীনতা আমার কাছ থেকে কেড়ে নেওয়া।’ বিতর্কের বাইরে ঢাকাই সিনেমার এই গ্ল্যামার গার্লের এখন শোবিজ ও ব্যবসা নিয়েই ব্যস্ততা। চলতি বছরের শুরুর দিকে অনলাইনভিত্তিক ব্র্যান্ড ‘বডি’ চালু করেন এই নায়িকা। যেখানে মূলত মায়েদের মাতৃত্বকালীন ও নবজাতকের যত্নে প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।