রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা নিজেদের সঙ্গে লড়াই করছি— বললেন নুসরাত, উত্তর দিলেন যশ

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৫   ০৫:০০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  দীর্ঘদিন ধরেই আলোচনায় ওপার বাংলার তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। প্রেম, সংসার আর বিচ্ছেদ–গুঞ্জন নিয়ে বেশ কয়েকদিন সংবাদের শিরনামে ছিলেন তারা। তবে সব আলোচনা পাশে সরিয়ে প্রিয় মানুষ তথা যশের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন নায়িকা। গত ১০ অক্টোবর ছিল যশের জন্মদিন। সেদিন ইনস্টাগ্রামে নুসরাত তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘বিশ্বের সঙ্গে একসঙ্গে লড়াই করা থেকে শুরু করে এখন একে অপরের সঙ্গেই লড়াই করছি (তবুও টিকে আছি)... পেট ফেটে হাসা থেকে একে অপরকে আঘাত দেওয়া পর্যন্ত— আমরা ঝুটঝামেলায় ওস্তাদ! আমার মাথাব্যথার প্রিয় কারণের জন্য শুভ জন্মদিন; তোমার জীবন সুখ, শান্তি আর সাফল্যে ভরে উঠুক।’

অভিনেত্রীর এই পোস্টে যশও প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যে তিনি লিখেছেন, “ঝুটঝামেলা আমাদের মানায়! তুমিই একমাত্র মানুষ, যে আমাকে ‘মাথাব্যথা’ বলে ডেকে সেটাকেও মিষ্টি করে তুলতে পারো! এই অগোছালো শুভেচ্ছার জন্য ধন্যবাদ... চলো, একে অপরকে আরও কিছুদিন সহ্য করে বেঁচে থাকি।” কিছুদিন আগেও তাদের সম্পর্কে দূরত্বের গুঞ্জন ছিল। একপর্যায়ে দুজন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেন। এমনকি আলাদা ছুটিতেও যান। নুসরাত ছেলে ঈশানকে নিয়ে যান পাহাড়ে, আর যশ যান সমুদ্রতটে প্রথম পক্ষের ছেলেকে নিয়ে। সে সময় শোনা যায়, তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতিই নাকি দূরত্বের কারণ। তবে সাম্প্রতিক পোস্টে বোঝা যাচ্ছে, সম্পর্কের বরফ অনেকটাই গলেছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।