রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় যা বললেন মমতা

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৫   ০৪:৩৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড হোক বা টলিউড, ৯০ দশকের প্রজন্ম হোক বা বর্তমান সবাই তাকে এক নামে চেনে তিনি হলেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি দেখিয়েছেন, শারীরিক কিংবা মানসিক কোনো বাধাই স্বপ্নপূরণের পথে প্রাচীর তুলতে পারে না। এমনকি ৮৩ বছর বয়সেও একইভাবে কাজ করে চলেছেন 'বিগ বি'। প্রতি বছর ১১ অক্টোবর এই মহানায়কের জন্মদিন পালিত হয়। এবারও ব্যতিক্রম হয়নি। ৮৩তম জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটানো দিনগুলির স্মৃতিচারণ করে এক্স হ্যান্ডেলে তিনি অমিতাভের উদ্দেশে লিখেছেন, ‘সুস্থ থাকুন। আনন্দে ভরে উঠুক আপনার জীবন।’

রাজনৈতিক স্মৃতি টেনে এনে মমতা লেখেন, ‘১৯৮৪ সালে আমরা দুজন প্রথমবার সংসদের সদস্য হয়েছিলাম। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার ও জয়া বচ্চনের উপস্থিতি আমাদের আপ্লূত করেছিল। আপনারা আমাদের উৎসব পরিবারেরই অংশ।’ স্মরণীয় যে, কলকাতার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক দীর্ঘদিনের। একসময় এই শহরে তিনি চাকরি করতেন। পরে রেডিওতে কাজ করতে গিয়ে কণ্ঠস্বরের কারণে অডিশনে ব্যর্থ হন। তবে সেই 'ভারী কণ্ঠস্বরই' পরে তার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। পরিচালক মৃণাল সেন তার 'ভুবন সোমে' ছবিতে অমিতাভের কণ্ঠ ব্যবহার করেন।  সেই শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যদিও সাফল্যের শিখরে পৌঁছানো রাতারাতি হয়নি। ভারী কণ্ঠস্বর এবং দীর্ঘ উচ্চতার কারণে বহুবার বিফলতার সম্মুখীন হতে হয়েছিল তাকে। কিন্তু পরিশ্রমে বিশ্বাসী অমিতাভ বচ্চন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, চেষ্টা থাকলে একদিন সাফল্য আসবেই।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।