রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের, প্রশ্ন নাঈম শেখের

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৫   ০৩:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : স্কোয়াডে থাকলেও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেতে পারেননি সৌম্য সরকার। ভিসা জটিলতায় তার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার অপেক্ষা ক্রমাগত দীর্ঘ হচ্ছিল। শেষ পর্যন্ত ভিসা পাননি সৌম্য। একই শঙ্কা ছিল নাঈম শেখের ক্ষেত্রেও। প্রথম ওয়ানডের আগে এই ওপেনারও জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারেননি। এরই মাঝে আজ (শনিবার) বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে। ম্যাচের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন নাঈম। ঢাকা থেকে গতকাল (শুক্রবার) রাতের ফ্লাইটে আমিরাত রওনা দিয়ে আজ ভোরে পৌঁছেছেন। দেশ ছাড়ার আগে সিরিজ জয়ের প্রত্যাশা জানিয়েছেন দলে যুক্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা শেষে খেলার সুযোগ পাওয়া নাঈম শেখ। প্রথম ওয়ানডেতে হেরে অবশ্য ব্যাকফুটে আছে বাংলাদেশ। ফলে সিরিজ বাঁচাতে তাদের সামনে জয়ের বিকল্প নেই। 

বিমানবন্দরে গণমাধ্যমকে নাঈম শেখ বলেন, ‘যারা ক্রিকেট খেলে তাদের এতো চাপ কিসের! জয়ের আশা নিয়েই থাকতে হবে। দুই ম্যাচ আছে, এখন জেতাই লক্ষ্য। ভালো উদ্দেশ্যে যাচ্ছি। টিমের সঙ্গে শেষ ওয়ানডে সিরিজেও ছিলাম। ভিসা জটিলতার কারণে একটা ম্যাচ পরে যোগ দিচ্ছি। ভিসা জটিলতা কাটিয়ে যেতে পারছি, এটা অবশ্যই ভালো লাগছে।’ বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হচ্ছে আবুধাবিতে। আজ দ্বিতীয় ম্যাচ এবং ১৪ অক্টোবর শেষ ম্যাচ গড়াবে শেখ জায়েদ স্টেডিয়ামে। বিসিবি ঘোষিত ১৬ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে থাকা পারভেজ হোসেন ইমনের, জানা গেছে কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি। এর আগে যদিও নাঈম শেখের ভিসা জটিলতা তৈরি হওয়ার পর ইমনকে তার বিকল্প হিসেবে ওয়ানডেতে নেওয়ার কথা শোনা গিয়েছিল। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।