রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে রাখা হয়নি কোনো নারী সাংবাদিক

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৫   ০২:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: ভারতে সফররত আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে রাখা হয়নি। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান দূতাবাসে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে যোগ দেন মুক্তাকি। জানা গেছে, সাংবাদিকদের এ সম্মেলনে আমন্ত্রণের দায়িত্ব ছিল মুত্তাকির সঙ্গে থাকা তার আফগান কর্মকর্তারা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, ভারতের পক্ষে থেকে নারী সাংবাদিকদের রাখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু আফগান কর্মকর্তারা এতে রাজি হননি।

এ ঘটনার নিন্দা জানিয়েছে ভারতীয় কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী, তালেবান প্রতিনিধির ভারত সফরে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার বিষয়টি পরিষ্কার করবেন।” এদিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আফগান নারীদের স্বাধীনতার ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে মুত্তাকি বলেন, “প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি, আইন ও নীতি আছে এবং এটিকে সবার সম্মান জানানো উচিত। বলা হয় মানুষের অধিকার নেই। এটি ভুল। যদি বর্তমান ব্যবস্থা নিয়ে মানুষ খুশি না থাকত তাহলে (বিদেশ) থেকে কি তারা ফিরে আসত?” তিনি দাবি করেন, ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তিনি বলেন, “আগে আফগানিস্তানে সংঘাতে প্রতিদিন ২০০ থেকে ৪০০ মানুষের মৃত্যু হতো। কিন্তু গত চার বছরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইন সমুন্নত আছে এবং সবাই তাদের অধিকার ভোগ করছে। যারা প্রোপাগান্ডায় অংশ নিচ্ছে তারা ভুল করছে।”

সূত্র: দ্য হিন্দু

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।