রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিসে কত আয় করল ‘তুলসী কুমারী’

প্রকাশিত - ০৯ অক্টোবর, ২০২৫   ০৬:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: বলিউডের বহুল আলোচিত রোমান্টিক কমেডি 'সানি সংস্কারি কি তুলসী কুমারী' প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে। শশাঙ্ক খৈতান পরিচালিত এবং ধর্ম প্রোডাকশনস প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, সানিয়া মলহোত্রা এবং রোহিত সরফ। দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় ছবিটি শুরুতেই জনপ্রিয়তা পেলেও বক্স অফিসে এর গতি মন্থর হয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, সিনেমাটি শেষ পর্যন্ত ৫০ কোটির ঘর পেরোতে পারবে না।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে 'সানি সংস্কারি কি তুলসী কুমারী' মাত্র ২.০৮ কোটি টাকা সংগ্রহ করেছে। এটিই এখন পর্যন্ত ছবিটির সর্বনিম্ন একদিনের আয়। এই সংগ্রহ নিয়ে সিনেমাটির মোট বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৩৮.৫৮ কোটি টাকা। সপ্তাহান্তের পর সোমবার থেকেই ছবিটির আয় নিম্নমুখী হতে শুরু করে। বাজারে এখন ঋষভ শেট্টির অ্যাকশন-ড্রামা 'কান্তারা: চ্যাপ্টার ১' এর মতো শক্তিশালী প্রতিযোগী থাকায় 'সানি সংস্কারি কি তুলসী কুমারী' কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা ছবিটির প্রশংসা করে এটিকে 'মজাদার' এবং 'হালকা চালের কমেডি' হিসেবে বর্ণনা করেছেন। বিশেষ করে তারকা অভিনেতাদের কমিক টাইমিং এবং বরুণ-জাহ্নবীর রসায়ন উপভোগ করেছেন দর্শক। অনেকে এটিকে 'খাঁটি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স' বলেও মন্তব্য করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় ওবেরয়, মণীশ পাল এবং অভিনব শর্মা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।