রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিভাগেই প্রথম হবে বিসিবির আঞ্চলিক অফিস!

প্রকাশিত - ০৯ অক্টোবর, ২০২৫   ০৫:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি হিসেবে জয়লাভ করেন বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নিজের প্রথম মেয়াদে বুলবুল জানিয়েছিলেন ক্রিকেটকে দেশজুড়ে ছড়িয়ে দিতে চান। বাংলাদেশের ক্রিকেট মূলত ঢাকা কেন্দ্রীক। এটা অনেক বছর ধরে হয়েই আসছে। যে কারণে বুলবুল দায়িত্ব নিয়ে ঢাকার বাইরেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন। নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সেই বিষয়ে এগিয়ে যেতে চাইছে বিসিবি। ঢাকার বাইরে সব বিভাগেই আঞ্চলিক অফিস করার লক্ষ্য বিসিবির। যার প্রথমটি হতে পারে রংপুর বিভাগে। আজ (বৃহস্পতিবার) ৯ অক্টোবর ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের সঙ্গে আলাপ করেন রংপুর বিভাগের বিসিবি পরিচালক হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা সারজিস আলমও। তিনি রংপুরের সন্তান। 

এদিকে, আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও আলাপ করেছেন হাসানুজ্জামান। বিসিবি সভাপতি আশ্বস্ত করেছেন রংপুরেই শুরু হবে প্রথম কাজ। হাসানুজ্জামান বলেন, 'বুলবুল ভাই আঞ্চলিক ক্রিকেটে উন্নতির কথা বলেছেন। কিছু জায়গায় মিস কমিউনেকেশন হয়েছে যে রাজশাহী এবং রংপুর বিভাগ একসাথে হবে। তবে রংপুর আলাদাভাবেই শুরু হবে এবং সবার প্রথমে ইনশাআল্লাহ।' প্রথম মেয়াদে বিসিবি সভাপতি হওয়ার পর রংপুরে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল।  প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বুলবুল সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রতি। তখন গণমাধ্যমে বিসিবি পরিচালক ইফতেখার মিঠু বলেছিলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) প্রধানত বিকেন্দ্রীকরণের কথা বলেছেন। আমরা অনেক দিন ধরে বলছি ঢাকা থেকে ক্রিকেটটা ছড়িয়ে দিতে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।