রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বছরের রেকর্ডভাঙা ম্যালেরিয়া-ডেঙ্গু-চিকুনগুনিয়ায় কাঁপছে দিল্লি

প্রকাশিত - ০৯ অক্টোবর, ২০২৫   ০৪:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: গত কয়েক বছরের তুলনায় এবছর অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং রাজধানী সংলগ্ন এলাকাগুলোতে। ফলে মশার বিস্তার হয়েছে ব্যাপকভাবে এবং মশাবাহিত তিন রোগ- ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় রীতিমতো কাঁপছে দিল্লি। দিল্লির রাজ্য সরকারের অধীন নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর তথ্য অনুসারে, গত ২৯ আগস্ট থেকে এ পর্যন্ত রাজধানীতে ম্যালেরিয়ায় ৩৭১ জন, চিকুনগুনিয়ায় ৬১ জন এবং ডেঙ্গুতে ৭৫৯ জন আক্রান্ত হয়েছেন। গত বছর এই সময়ে নয়াদিল্লিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ২৩৭ জন এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ৪২ জন। দিল্লির স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২১ সালের তুলনায় চলতি বছর ৫ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। ওই বছর সেপ্টেম্বর-অক্টোবরে মাত্র ৬৬ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

ডেঙ্গু যদিও এখনও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে, তবে যেকোনো সময় আক্রান্তের সংখ্যায় উল্লম্ফন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ২০২৩ সালে নয়াদিল্লিতে ২ হাজার ৭০১ জন আক্রান্ত হয়েছিলেন। নয়াদিল্লির বাসিন্দাদের সতর্কবার্তাও দিয়েছেন তারা। গতকাল বুধবার এক বিবৃতিতে দিল্লির সরকারি চিকিৎসকরা বলেছেন, “আপনার যদি কাঁপুনি দিয়ে জ্বর আসে, মাথা বা মাংসপেশীতে ব্যাথা অনুভূত হয়— তাহলে দেরি না করে রক্ত পরীক্ষা করান এবং রোগ ধরা পড়লে যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া শুরু করুন।”

সূত্র : জি নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।