রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া

প্রকাশিত - ০৯ অক্টোবর, ২০২৫   ০১:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে দোয়া ও মোনাজাতে শরিক হন তিনি। বুধবার ৮ অক্টোবর রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বলে বাসস’কে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সেখানে দোয়া ও মোনাজাত শেষে রাত ১১ টা ২০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’র উদ্দেশে রওয়ানা হন। বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন ছিলেন। এসময় কড়া নিরাপত্তার মাঝেও বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ বেগম খালেদা জিয়া স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।