রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিতিপ্রিয়ার অস্ত্রোপচার

প্রকাশিত - ০৯ অক্টোবর, ২০২৫   ০১:০৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’। এ ধারাবাহিকে ‘রানিমা’ চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান অভিনেত্রী দিতিপ্রিয়া। অনেক দিন ধরে নাকের হাড়ের সমস্যায় ভুগছেন। আজ তার অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। 

দিতিপ্রিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “আজ আমার ছোট একটি অস্ত্রোপচার হবে। সম্ভবত, আমি কারো ফোনকল বা মেসেজের উত্তর দিতে পারব না। যদি খুব জরুরি হয়, তবে মেসেজ দিয়ে রাখবেন, আমি পরে যোগাযোগ করব।” 

বুধবার (৮ অক্টোবর) আচমকা অস্ত্রোপচারের খবর জানানোর পর দিতিপ্রিয়ার ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।  
প্রায় দুবছর আগে দিতিপ্রিয়ার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে তা হয়ে ওঠেনি। এ অভিনেত্রীর মা জানিয়েছেন, প্রতি দিনই শুটিং করছিলেন দিতিপ্রিয়া। কিন্তু শটের ফাঁকে অনেক সময় নাক থেকে রক্ত পড়ছিল। তারপরই এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। খুব যে বড় অস্ত্রোপচার তা নয়। দিতিপ্রিয়া এমনিতে ঠিক আছেন বলেও জানান তিনি। 
দিতিপ্রিয়া অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নাটকটি এখন টিভিতে প্রচার হচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন জীতু কমল।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।