রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলার থেকে ২৬ জেলে উদ্ধার

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৫   ০৬:০০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রে আটকে পড়া একটি মাছ ধরার ট্রলার থেকে ২৬ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ভাসমান অবস্থায় থাকা এমভি তাজমিনুর রহমান ট্রলারটিকে দেখতে পায় এবং সেখান থেকে জেলেদের উদ্ধার করে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টহলের সময় ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে জাহাজটি কাছে যায় এবং বিপদ সংকেত লক্ষ্য করে। এরপর দ্রুত অভিযান চালিয়ে অসহায় জেলেদের নিরাপদে উদ্ধার করে নৌসদস্যরা।

উদ্ধারের পর জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে ট্রলারসহ সবাইকে নিরাপদে তীরে নিয়ে আসা হয় এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জেলেদের উদ্ধৃতি দিয়ে নৌবাহিনী জানায়, গত ৩০ সেপ্টেম্বর ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল এবং ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রে ভেসে থাকে। উদ্ধার হওয়া সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। নৌবাহিনী আরও জানায়, ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৫’ অভিযানের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল জোরদার করা হয়েছে। দেশের সমুদ্রসীমা রক্ষা এবং উপকূলীয় জনগণের নিরাপত্তায় এই তৎপরতা অব্যাহত থাকবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।