রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড় সুখবর পেলেন সাইফ-নাসুম

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৫   ০৫:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ব্যাটার সাইফ হাসান। বোলারদের তালিকায় ৮৭ ধাপ উন্নতি হয়েছে টাইগার স্পিনার নাসুম আহমেদের।  আজ (বুধবার) ৮ অক্টোবর  টি-টোয়েন্টির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেল সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮২ রান করেন সাইফ। এরমধ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ের নায়ক হন তিনি। ফলে র‌্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৬২৪ রেটিং নিয়ে ১৮তম স্থানে উঠেছেন সাইফ। এটিই তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। এ ছাড়া বাংলাদেশের হয়ে সাইফই এখন সেরা অবস্থানে আছেন।

সাইফের মত র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান তামিমেরও। আফগানিস্তান সিরিজে ৮৬ রান করেন তিনি। প্রথম ম্যাচে ৫১ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন তানজিদ। ঐ ম্যাচে পারভেজ হোসেন ইমনের সাথে উদ্বোধনী জুটিতে ৭০ বলে ১০৯ রানের জুটি গড়েন তিনি। ৬ ধাপ এগিয়ে ৫৫৮ রেটিং নিয়ে ৩৭তম স্থানে আছেন তিনি।  র‌্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক ওপেনার ইমনের। ৫০৪ রেটিং নিয়ে ৫৩তম স্থানে উঠেছেন তিনি। বোলারদের তালিকায় ৮৭ ধাপ এগিয়ে ৫২৫ রেটিং নিয়ে ৪৪তম স্থানে উঠেছেন নাসুম। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হন এই বাঁ-হাতি স্পিনার। নাসুমের সাথে উন্নতি হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। ৯ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। ৬৪১ রেটিং নিয়ে ১২তম স্থানেই আছেন পেসার মুস্তাফিজুর রহমান। যা বাংলাদেশের পক্ষে সেরা অবস্থান। বর্তমানে টি-টোয়েন্টিতে সেরা ব্যাটার ভারতের অভিষেক শর্মা, সেরা বোলার ভারতের বরুণ চক্রবর্তী এবং সেরা অলরাউন্ডার পাকিস্তানের সাইম আইয়ুব।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।