রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি সভাপতি হওয়ার একদিন পর অস্ট্রেলিয়া গেলেন বুলবুল

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৫   ০৩:৩৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: গত সোমবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের পর দিনই গতকাল (মঙ্গলবার) বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে নতুন পরিচালকদের মাঝে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। একই দিন রাতে অনুষ্ঠিত হয়েছিল নাইট অব সেলিব্রেশান। এরপরই আজ ভোরে অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন বিসিবি সভাপতি।

বুলবুলের পরিবার অস্ট্রেলিয়ায় থাকেন। যে কারণে পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি সেখানে গিয়েছেন। বিসিবি সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ায় সপ্তাহখানেক অবস্থান করবেন বুলবুল। এরপর দেশে ফিরতে পারেন।

এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে প্রতিক্রিয়ায় বুলবুল বলছিলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ করতে শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম, সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি।’

সবাইকে নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান বুলবুল, ‘শুরুতে একটা ঘোষণা দিতে চাই, আমরা সবাই দেশের ক্রিকেটে উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই; এটা বিবেচনা না করে সকল অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব। দেশের ক্রিকেট এগিয়ে নিতে প্রয়োজনে আমরা তাদের কাছে যাবো। নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে কিছু বিতর্ক হয়। আমরা বিশ্বাস করি, গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচন করেছি।’

নতুন করে সভাপতির দায়িত্ব পাওয়া বুলবুল বেশ কয়েকটি কমিটির দায়িত্ব নিজের কাছে রেখেছেন। এর মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের দায়িত্ব ছাড়াও ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ডস কমিটিও দেখভাল করবেন বিসিবি সভাপতি। এ ছাড়া আগে থেকেই ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম এবারও একই দায়িত্বে। এ ছাড়া গেম ডেভেলপমেন্টের প্রধান হয়েছেন ইশতিয়াক সাদেক। বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান হয়েছেন আসিফ আকবর।

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ হাই পারফরম্যান্স এবং আরেক সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক পেয়েছেন মহিলা উইং প্রধানের দায়িত্ব। বিপিএলের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি ফারুক আহমেদ কোনো কমিটিরই প্রধান হননি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।