২৪ ঘণ্টা অনলাইন : ওপার বাংলার তারকা জুটি দেব-রুক্মিণীকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে চর্চার অন্ত নেই। বিগত এক দশক ধরে একাধিকবার তাদের সম্পর্কের দুষ্টু-মিষ্টি মুহূর্তের সাক্ষী থেকেছে বহু শিরোনাম। এদিকে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেব। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে দেব অভিনীত প্রজাপতি ২। যার পোস্টার ও টিজার ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে।
প্রজাপতি ২-তে দেবকে সিঙ্গেল ফাদার হিসেবে দেখা যাবে। বাস্তবেও কি দেবের বাবা হওয়ার ইচ্ছে আছে। আপাতত তাকে বাংলার মোস্ট এলিজেবল ব্যাচেলার বললেও কিছু ভুল হয় না। সামনে পেলেই ৪২ বছরের দেবের কাছে অনেকেই প্রশ্ন রাখেন, ‘কবে বিয়ে করছেন’। এবার সরাসরি বাবা হওয়া নিয়ে কথা বললেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন আসতে, বেশ চমকেই যান দেব। বলে ওঠেন, ‘আগে তো বিয়ে করতে হবে।’ বিয়ে নিয়ে দেবের ভাষ্য, ‘অবশ্যই নিজের পরিবারের ইচ্ছে আমার আছে। আসলে আমি মনে করি এই সবই ভাগ্য। যখন আমার কপালে লেখা আছে, তখনই হবে।’ প্রসঙ্গত, প্রজাপতি ২-তে ফের দেখা যাবে দেব ও মিঠুনের জুটি। এটি অভিজিৎ সেন পরিচালনা করেছেন। নায়িকা হিসেবে দেখা যাবে ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডুকে।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।