রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝগড়ায় পরে তাঁরাই প্রাণের বন্ধু

প্রকাশিত - ০৭ অক্টোবর, ২০২৫   ০২:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউডে রানি ও প্রীতিই একমাত্র ববির সবচেয়ে কাছের বন্ধু, তাঁরাই কঠিন সময়েও পাশে থেকেছেন। নিজেই সে কথা জানালেন অভিনেতা। বলিউডে তিন দশক পার করে ফেলেছেন ববি দেওল। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতি জ়িন্টা ও রানি মুখোপাধ্যায়ের সঙ্গে গভীর বন্ধুত্বের কথা জানালেন ববি। কী ভাবে শুরু হয়েছিল বন্ধুত্ব? জানালেন সেই কাহিনিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, প্রত্যেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। যাঁদের সঙ্গেই আমি কাজ করেছি, প্রত্যেকের সঙ্গেই আমার সম্পর্ক ভাল। প্রীতি ও রানির খুব ঘনিষ্ঠ আমি। আমি প্রীতিকে মজা করে এখনও প্রীতম সিংহ বলেই ডাকি। গত বছর নিজের নাম নিয়ে এই ধোঁয়াশা কাটাতে সমাজমাধ্যমে পোস্ট করতে হয়েছিল ওঁকে।

এই প্রসঙ্গে ববি আরও বলেন, কিছু একটা নিয়ে ঝগড়ার মাধ্যমে আমাদের কথা শুরু হয়। আমার মনে হয় ওতেই আমাদের মধ্যে জড়তা কাটে এবং ধীরে ধীরে আমরা ভাল বন্ধু হয়ে উঠি। ‘বিচ্ছু’ ছবিতে কাজ করার সময়, রানির সঙ্গেও আমার ঝগড়া হয়েছিল। তার পর আমরাও ভাল বন্ধু হয়ে উঠি।

বলিউডে রানি ও প্রীতিই একমাত্র ববির সবচেয়ে কাছের বন্ধু, তাঁরাই কঠিন সময়েও পাশে থেকেছেন। নিজেই সে কথা জানালেন অভিনেতা। কাজের ক্ষেত্রে, ববিকে সম্প্রতি দেখা গিয়েছে আরিয়ান খানের ‘দ্য ব্যাডস্ অফ বলিউড’ সিরিজে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।