রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভিসা কড়াকড়ি : ভোগান্তির শিকার ভারতীয় শিক্ষার্থীরা

প্রকাশিত - ০৭ অক্টোবর, ২০২৫   ০২:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্র ভিসানীতি কঠোর করায় ভোগান্তির শিকার হচ্ছেন ভারতীয় শিক্ষার্থীরা। মাত্র এক বছরের ব্যবধানে বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীদের হার নাটকীভাবে ভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট সেশন শুরু হয় আগস্ট থেকে। দেশটির কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত আগস্ট মাসে মোট ৩ লাখ ১৩ হাজার ১৩৮ জন বিদেশি শিক্ষার্থী মার্কিন ভিসা পেয়েছেন, যা গত বছর ২০২৪ সালের আগস্টের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ কম।

ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের বরাতে জানা গেছে, যেসব দেশের শিক্ষার্থীদের সবচেয়ে কম ভিসা দেওয়া হয়েছে, সেসবের মধ্যে ভারত অন্যতম। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের আগস্টে যত সংখ্যক ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে, তা ২০২৪ সালের আগস্টের তুলনায় গত আগস্টে ৪৪ দশমিক ৫ শতাংশ কম। ট্রেড কমিশনের তথ্য থেকে আরও জানা গেছে, সব দেশের শিক্ষার্থীদের ভিসা প্রদানের হার কমানো হয়েছে, তবে সেই অনুপাত সমান নয়। গত আগস্টে ৮৬ হাজার ৬৪৭ জন চীনা শিক্ষার্থীকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভিসাপ্রাপ্ত ভারতীয় শিক্ষার্থীদের তুলনায় এই হার দ্বিগুণেরও বেশি।

এছাড়া গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধের দাবিতে  চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি। ভিসা বাতিলের শিকার শিক্ষার্থীদের একটি বড় অংশ ভারতীয়। এর পাশাপাশি ভিসানীতিও কঠোর করেছেন ট্রাম্প। একসময় বিদেশি শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দেশের মার্কিন কনস্যুলেটে না গিয়েও বাইরে থেকে ভিসার আবেদন করেতে পারতেন। ট্রাম্প প্রশাসন সেই নীতি বাতিল করে কনস্যুলেটে আবেদন বাধ্যতামূলক করেছে।

এইচ-১বি ভিসার ফি-ও অনেক বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এটি যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক ভারতীয়  ভারতীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জন্য বড় আঘাত। কারণ এই ভিসার আওতায় প্রতি বছর যেসব বিদেশি প্রকৌশলী ও প্রযুক্তিবিদ যুক্তরাষ্ট্রে যান, তাদের বেশিরভাগই ভারতীয়। এইচ-১বি ভিসার আওতায় প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদানের মাধ্যমে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলো ভারতীয় কর্মীদের নিত। সেই ফি ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।মার্কিন ভিসানীতি বিশেষজ্ঞদের একাংশের মতে, ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান। তার অংশ হিসেবে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা কমিয়ে চীনা শিক্ষার্থীদের ভিসার পরিমাণ বাড়িয়েছে তার নেতৃত্বাধীন প্রশাসন।

সূত্র : এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।