২৪ঘণ্টা অনলাইন : ২০১৭ সালে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে হয় নাগ চৈতন্যের। তবে সামান্থা-নাগের রূপকথার বিয়ে বেশি দিন টেকেনি। নাগ খুঁজে নিয়েছেন নতুন সঙ্গী। অন্য দিকে সামান্থাও নিজের মনের মানুষ খুঁজে পেয়েছেন বলেই গুঞ্জন। সর্বত্রই তাঁর সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এর মাঝেই দ্বিতীয় স্ত্রী শোভিতা ধুলিপালাকে নিয়ে আবেগে ভাসছেন নাগ।
সম্প্রতি, নাগ চৈতন্যের কর্মজীবনের অন্যতম বড় হিট ছবি মন জয় করেছে দর্শকের। সেই সিনেমার নাম হল ‘থান্ডেল’। যদিও স্বামীর এই সাফল্যে পুরোপুরি খুশি নন শোভিতা। কারণ এই ছবিতে ‘বুজ্জি থালি’ নামে একটি গান আছে। নাগ নাকি ভালবেসে শোভিতাকে ওই নামেই ডাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে নাগ বলেন, “তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে, বেশ কিছুদিন আমার সঙ্গে কথাই বলেননি।’’ দ্বিতীয় বিয়ের পর থেকেই শোভিতাকে ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাঁর ও সামান্থার বিয়ে ভাঙার পিছনে শোভিতাকে দায়ী করা হয়েছে। যদিও নাগ বরাবর স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘‘শোভিতাকে ছাড়া আমি বাঁচব না।’’
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।