রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ইউনিভার্স আমিরাত কে এই মরিয়ম মোহাম্মদ?

প্রকাশিত - ০৭ অক্টোবর, ২০২৫   ১২:১৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশটির প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এক তরুণী । ২৬ বছর বয়সী মরিয়ম মোহাম্মদ কঠোর বাছাই প্রক্রিয়া পেরিয়ে নির্বাচিত হয়েছেন মিস ইউনিভার্স ইউএই ২০২৫ হিসেবে। আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা।

মরিয়ম বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমি এমন নারীদের কণ্ঠ হতে চাই যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং দৃঢ়প্রতিজ্ঞ। মিস ইউনিভার্স ইউএই কেবল সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি প্রভাব সৃষ্টির একটি মঞ্চ।’

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর বর্তমানে তিনি ইএসএমওড দুবাই-এ ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন। একাধারে তিনি শিক্ষার্থী, ডিজাইনার ও সমাজসেবক। তার লক্ষ্য—বিশ্বে দারিদ্র্য হ্রাস ও নারীর ক্ষমতায়ন।

মরিয়ম ইতোমধ্যেই টেকসই ফ্যাশনের নকশা তৈরি করেছেন এবং অংশ নিয়েছেন নানা মানবিক উদ্যোগে—যেমন রামাদান আমান ও দ্য গিভিং ফ্যামিলি ইনিশিয়েটিভ। আন্তর্জাতিক নারী উদ্যোক্তা কর্মসূচিতেও তিনি ইউএই-এর প্রতিনিধিত্ব করেছেন।

তার শখের বিষয়েও রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ—বাজপাখি পালন ও উট চড়া থেকে শুরু করে টেকসই ফ্যাশন ও বৈশ্বিক সংস্কৃতি বিনিময় পর্যন্ত। মরিয়ম বলেন, ‘আমার দেশ যেমন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল, তেমনি ভবিষ্যতের দিকেও অগ্রসর। আমি চাই এই ভারসাম্যটাই বিশ্বকে দেখাতে।’

এবারের আসরে মরিয়ম দ্বিতীয় মিস ইউনিভার্স ইউএই হিসেবে মুকুট অর্জন করেছেন। এর আগে ২০২৪ সালে কোসোভো-জন্মগ্রহণকারী ও দীর্ঘদিনের দুবাই-নিবাসী মডেল এমিলিয়া ডোব্রেভা ইউএই-এর হয়ে অংশ নিয়েছিলেন।

মিস ইউনিভার্স ইউএই কর্তৃপক্ষের ভাষায়, ‘মরিয়ম বিশ্বমঞ্চে ইউএই-এর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের গল্প তুলে ধরবেন, প্রমাণ করবেন যে আমিরাতি নারীরা শুধু ঐতিহ্যের ধারক নন, তারা আগামী দিনের নেতৃত্বও দিচ্ছেন।’

থাইল্যান্ডে অনুষ্ঠেয় এবারের প্রতিযোগিতায় মরিয়ম মোহাম্মদ শুধু নিজের নয় বরং পুরো সংযুক্ত আরব আমিরাতের নারীদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে চলেছেন।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।