রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় এখনও বোমা ফেলছে ইসরায়েল, নিহত ৬৩

প্রকাশিত - ০৬ অক্টোবর, ২০২৫   ০২:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার আইডিএফের বোমায় গাজায় নিহত হয়েছেন ৬৩ জন। সোমবার ৬অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজার প্রধান শহর গাজা সিটি ও অন্যান্য এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েল— এতে নিহত হয়েছেন অন্তত ৬৩ জন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিতের মুক্তি নিশ্চিতে গত সপ্তাহে যে নতুন পরিকল্পনা পেশ করেছেন, সেই পরিকল্পনায় প্রাথমিক সম্মতি দিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ট্রাম্পের প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনার জন্য আজ সোমবার ৬অক্টোবর থেকে বৈঠক শুরু হচ্ছে মিসরের রাজধানী কায়রোতে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে ইসরায়েল, এই যুদ্ধের মধ্যস্থতাকারী তিন দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর এবং হামাসের প্রতিনিধিদের গতকাল রোববার কায়রোতে পৌঁছেও গেছেন। কিন্তু এসব সত্ত্বেও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে আইডিএফ।

এক বিবৃতিতে ইসরায়েরের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির জানিয়েছেন, কায়রোর বৈঠক যদি ব্যর্থ হয়— তাহলে ফের পূর্ণমাত্রায় গাজায় অভিযান শুরু করবে আইডিএফ। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, কায়রোর বৈঠকের আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারটি। ইসরায়েলের সরকারের মুখাপাত্র শোশ বেদ্রোসিয়ান গতকাল রোববার সাংবাদিকদের জানিয়েছেন, কায়রোতে বৈঠকের স্থায়িত্ব হবে সর্বোচ্চ কয়েক দিন। একই দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কায়রোর বৈঠককে স্বাগত জানিয়ে বৈঠকে অংশগ্রহণকারীদের দ্রুত সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, “আমি প্রত্যাশা করব— প্রতিনিধিরা খুব তৎপর থাকবেন এবং কালক্ষেপণ না করে দ্রুত কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন।”

সূত্র : দ্য গার্ডিয়ান

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।