রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল তুষারঝড়ে এভারেস্টে আটকা হাজারো অভিযাত্রী

প্রকাশিত - ০৬ অক্টোবর, ২০২৫   ০১:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দুদিনের টানা বৃষ্টি ও তুষারঝড়ের কারণে মাউন্ট এভারেস্টের পূর্বের তিব্বত সংলগ্ন এলাকায় আটকে পড়েন হাজারখানেক অভিযাত্রী। ৪৮ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় তাদের। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, এখন পর্যন্ত ৩৫০ জন অভিযাত্রীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকশ অভিযাত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত থেকে তুষারপাত এবং ভারী বৃষ্টি শুরু হয় এভারেস্টের কাংশুং সংলগ্ন অঞ্চলে। সঙ্গে বইতে থাকে প্রবল তুষারঝড়। চীনে টানা টানা আটদিন ছুটি থাকায় কাংশুঙের কর্মা উপত্যকায় ছিল হাজার হাজার পর্যটক ও অভিযাত্রীর ভিড়। কিন্তু হঠাৎ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ৪,২০০ মিটার (১৩,৮০০ ফুট) উচ্চতায় অবস্থিত এ উপত্যকায় আটকে পড়েন সবাই।

রোববার (৫ অক্টোবর) পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় উদ্ধারকাজ শুরু হয়। চীনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, রোববার পর্যন্ত ৩৫০ জন ট্রেকারকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজে অংশ নিয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। এক অভিযাত্রী চেন গেশুয়াং বলেন, তীব্র ঠান্ডায় বেশির ভাগেরই হাইপোথার্মিয়া হয়ে যাচ্ছিল। কিন্তু এই সময়ে এমন আবহাওয়া থাকার কথা নয়। আমাদের গাইডও বলছিলেন, এর আগে অক্টোবরে তিনি কখনো এমন আবহাওয়া দেখেননি। এটি হঠাৎ ঘটে। ১৮ জনের একটি ট্রেকিং দলের সদস্য ছিলেন চেন। তার দলের আরেকজন এরিক ওয়েন বলেন, আমাদের কাছে মাত্র কয়েকটি তাঁবু ছিল। বাধ্য হয়ে এক একটি তাঁবুতে আমরা ১০ জনেরও বেশি মানুষ আশ্রয় নিই। কাল রাত থেকে ঘুমাতেও পারিনি। প্রবল তুষারপাত হচ্ছিল। অবস্থা এমনই ছিল যে প্রতি ১০ মিনিট পরপর পালা করে করে তুষার পরিষ্কার করতে হচ্ছিল দলের সদস্যদের। নইলে তাঁবুগুলো ভেঙে পড়ত।’ পর্যাপ্ত শীতের পোশাক পরে থাকা সত্ত্বেও ওই ট্রেকিং দলের অন্তত তিনজন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। তাদের অবস্থা এখন স্থিতিশীল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।