রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে অধিনায়ক হয়ে যা বললেন গিল

প্রকাশিত - ০৫ অক্টোবর, ২০২৫   ০৫:০৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : অহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজের প্রথম টেস্ট জয়ের দিনই ওয়ানডে ক্রিকেটে নতুন অধিনায়ক হলেন শুভমান গিল। দেশের মাটিতে তার অধিনায়কত্বে প্রথম জয়ের পাশাপাশি নতুন ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব। নতুন দায়িত্ব পেয়েই দলের লক্ষ্যের কথা জানালেন তিনি। বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে গিল বলেছেন, 'ওয়ানডে ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার কাছে সবচেয়ে বড় সম্মানের। এই ফরম্যাটে আমাদের দল খুবই ভালো খেলেছে। আমার কাছে এটা গর্বের ব্যাপার। আশা করি দারুণ কিছু করে দেখাতে পারব।'

আসন্ন বিশ্বকাপ নিয়ে গিল বলেন, 'বিশ্বকাপের আগে মনে হয় ২০টার মতো ম্যাচ খেলার সুযোগ পাব। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জেতাই আমাদের আসল লক্ষ্য। যে দলের বিপক্ষেই খেলি না কেন, সতীর্থরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। বিশ্বকাপের আগে একটা দারুণ মৌসুম কাটাতে চাই। আশা করি দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে পুরোপুরি তৈরি থাকব এবং বিশ্বকাপটা জিতব।' দেশের মাটিতে প্রথম টেস্ট অহমদাবাদে জিতলেন গিল। এই মাঠেই আইপিএল খেলেন তিনি। গুজরাট টাইটান্সেরও অধিনায়ক গিল। সেই মাঠে জয় পাওয়া নিয়ে বলেছেন, 'ভাষায় প্রকাশ করা বেশ কঠিন। এই রাজ্য আমার কাছে খুব আলাদা একটা জায়গা। আইপিএলে এই রাজ্যের দলকে নেতৃত্ব দিই। টেস্ট অধিনায়ক হব, এটা জানার সময় এখানেই ছিলাম। ওয়ানডে ক্রিকেটের ক্ষেত্রেও তাই হল। অহমেদাবাদ আমার মনে বিশেষ জায়গা নিয়ে আছে।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।