রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয়ের সঙ্গে থাকলে ফেঁসে যেতে পারেন— বুঝতেই প্রেম ভাঙেন মাধুরী!

প্রকাশিত - ০৫ অক্টোবর, ২০২৫   ০৪:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড তারকা মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের প্রেম একসময় বলিউডে তুমুল আলোচিত ছিল। ‘সাজান’ ছবির সময় থেকে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। কিন্তু ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলার সঙ্গে সঞ্জয়ের নাম জড়িয়ে গেলে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিক হানিফ জাভেরি এই সম্পর্কের নেপথ্যের কারণ তুলে ধরেছেন। জাভেরি জানান, সঞ্জয়ের গ্রেপ্তারের পর মাধুরী সচেতনভাবে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। সঞ্জয় যখন জামিনে মুক্তি পান, তখন তাদের একটি ছবির প্রযোজক তাদের দুজনকে একসঙ্গে জনসমক্ষে আনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু মাধুরীর আচরণে স্পষ্ট ছিল যে তিনি আর সঞ্জয়ের সঙ্গে তার নাম জড়াতে চান না।

জাভেরির কথায়, ‘আমি লক্ষ্য করলাম ফটোগ্রাফাররা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কারণ তারা ওই ঘটনার পর মাধুরী এবং সঞ্জয়ের একসঙ্গে প্রথম ছবিটি নিতে চেয়েছিলেন। কিন্তু মঞ্চে না গিয়ে মাধুরী এবং তার সঙ্গে থাকা অন্য কয়েকজন অনুষ্ঠানটি ছেড়ে দ্রুত বেরিয়ে যান। এর থেকে স্পষ্ট হয় যে মাধুরী সঞ্জয়ের সঙ্গে ছবি তুলতে চাননি।’ জাভেরির দাবি, এই দূরত্বের কারণ ছিল সঞ্জয়ের মামলার জটিলতা। মাধুরী ভয় পেয়েছিলেন যে তাকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা কোনোভাবে ফাঁসানো হতে পারে, যা তার ক্যারিয়ারের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনত। মাধুরী তার পেশাদার জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন এবং সঞ্জয়ের থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়েছিলেন। এই ঘটনা বলিউডের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।