রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরিয়ান খানকে নিয়ে যা বললেন করণ জোহর

প্রকাশিত - ০৫ অক্টোবর, ২০২৫   ০৪:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড নির্মাতা করণ জোহর ও কিং খানের বন্ধুত্ব চলচ্চিত্র জগতে এক গভীর সম্পর্কের উদাহরণ। করণ জোহর প্রায়শই শাহরুখ খানকে 'ভাই' বলে সম্বোধন করেন। তাদের এই ব্যক্তিগত ও পেশাদার বন্ধন বহু বছর ধরেই আলোচনার কেন্দ্রে। সম্প্রতি এই সম্পর্কের নতুন মাত্রা পেয়েছে যখন করণ অভিনয় করেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম প্রজেক্টে। আরিয়ানের পরিচালনায় প্রথম প্রজেক্ট ‘Bads of Bollywood’-এ অভিনয় করেছেন করণ জোহর। এই কাজের অভিজ্ঞতা নিয়ে শাহরুখ-পুত্রকে নিয়ে একটি আবেগঘন নোট লিখেছেন করণ। সেই নোটে তিনি আরিয়ানকে সস্নেহে ‘আমার প্রথম সন্তান’ বলে উল্লেখ করেছেন, যা তাদের পারিবারিক নৈকট্য আরও স্পষ্ট করে তোলে।

কমল নাহাটার ইউটিউব শোর র‍্যাপিড-ফায়ার রাউন্ডে করণ জোহর শাহরুখ খান ও আরিয়ান খানের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে মুখ খুলেছেন। করণের দাবি, আবেগ প্রকাশে বাবা-ছেলে দু’জনেরই মধ্যে চরম মিল। তিনি বলেন, ‘ওরা দু’জনেই দৃশ্যের প্রতিটি শটে উন্মাদের মতো আবেগ ঢেলে দেয়।’ তবে আরিয়ানের ক্ষেত্রে দৃশ্য মনের মতো না হলে সে খুব দ্রুত ক্ষিপ্ত হয়ে ওঠে। আর এইখানেই করণ দেখিয়েছেন তাদের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। তার কথায়, ‘তবে যেটা ওকে শাহরুখের থেকে আলাদা করে, তা হলো— ওর মঞ্চটা ক্যামেরার সামনে নয়, পিছনে।’

শাহরুখ খানের পেশাদারিত্ব নিয়ে বলতে গিয়ে করণ জোহর জানান এক চমকপ্রদ তথ্য। তিনি বলেন, ‘শাহরুখ খান কখনও কোনো সিনেমা সাইন করার আগে পারিশ্রমিক নিয়ে কথা বলেন না। ও বলে, তুমি যেটা চাও কাগজ পাঠাও, আমি সই করে দেব। আজও পর্যন্ত ও কোনও সিনেমার জন্য টাকা বা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেনি।’ শাহরুখ খান ও করণ জোহরের সম্পর্কের শুরুটা হয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা থেকে, যেখানে করণ সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মাধ্যমে করণের পরিচালনায় অভিষেক হয়, আর মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ। এই জুটির হাত ধরেই বলিউড পেয়েছে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।