রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতে মুস্তাফিজ এখন ‘ডট মাস্টার’

প্রকাশিত - ০৫ অক্টোবর, ২০২৫   ১২:৫৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : টি-টোয়েন্টি ক্যারিয়ারের শুরু থেকেই তার বোলিং মানেই যেন ডট বলের ছড়াছড়ি। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে মুস্তাফিজুর রহমানকে হাতছানি দিচ্ছিল অনন্য এক রেকর্ড। শারজাহতে আফগানদের বিপক্ষে নিউজিল্যান্ড পেসার টিম সাউদিকে ছাড়িয়ে গেছেন ফিজ। আন্তর্জাতিক টি-২০তে মোস্তাফিজই এখন সর্বোচ্চ ডট বলের অধিকারী।

শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে এই রেকর্ডের মালিক হতে মুস্তাফিজের প্রয়োজন ছিল মাত্র চারটি ডট বল। ম্যাচের আগে তার ডট সংখ্যা ছিল ১১৩৫, আর শীর্ষে থাকা টিম সাউদির ছিল ১১৩৮।

এদিন নিজের স্পেলের ১৮তম ওভারে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন ফিজ। ম্যাচে মোট ৭টি ডট বল দিয়ে তিনি সাউদিকে ছাড়িয়ে যান। ম্যাচ শেষে ১২০ ইনিংসে তার মোট ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪২-এ। অন্যদিকে, ১২৩ ইনিংসে ১১৩৮টি ডট বল নিয়ে তালিকার দুইয়ে নেমে গেছেন সাউদি।

এই তালিকার সেরা তিনেও আছেন একজন বাংলাদেশি। সাকিব আল হাসান ১০৭৮টি ডট বল নিয়ে আছেন তৃতীয় অবস্থানে। বাংলাদেশিদের মধ্যে এরপরই আছেন পেসার তাসকিন আহমেদ, তার ডট বলের সংখ্যা ৮৩৮।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।